সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আকমল আলীতে জুয়ার আসরের নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেপ্তার

সভাপতি ইকবাল হোসেন জুয়েল সাধারণ সম্পাদক আবু কাউসার চৌধুরী রন্টি

  • আপডেট সময় রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২, ৯.১০ এএম
  • ২৫০ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,ময়মনসিংহঃ ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ ডিসেম্বর ) রাতে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিক্রমে দৈনিক ভোরের কাগজ পত্রিকার গৌরীপুর প্রতিনিধি ইকবাল হোসেন জুয়েল সভাপতি ও সাপ্তাহিক রাজগৌরীপুর পত্রিকার প্রকাশক আবু কাউসার চৌধুরী রন্টি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এছাড়া আলী হায়দার রবিন সহ-সভাপতি, শামীম খান অর্থ সম্পাদক ও শেখ বিপ্লব সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এর আগে গৌরীপুর প্রেসক্লাবের আহবায়ক এইচ এম খায়রুল বাসারের সভাপতিত্বে ও সদস্য সচিব মশিউর রহমান কাউসারের সঞ্চালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন- সাবেক সভাপতি ম. নূরুল ইসলাম, বেগ ফারুক আহাম্মেদ, এডভোকেট জসীম উদ্দিন, ইকবাল হোসেন জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, সাদিকুর রহমান সেলিম, সদস্য আরিফ আহম্মেদ, ফারুক আহাম্মদ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com