সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে সহকারী শিক্ষক কে মারধর-সুপারের বিরুদ্ধে অভিযোগ

  • আপডেট সময় বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ১১.০৬ এএম
  • ২১০ বার পড়া হয়েছে

গীতি গমন চন্দ্র রায় গীতি,স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার গোগর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক কে সামান্য ঘটনাকে কেন্দ্র করে একজন সহকারী শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে সুপারের বিরুদ্ধে।

জানা যায়,রাণীশংকৈল উপজেলার গোগর দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে গত রোববার ২৭ নভেম্বর ২০২২ গোগর আদর্শ দাখিল মাদরাসায় এ ঘটনাটি ঘটে।উক্ত প্রতিষ্ঠানে বার্ষিক পরিক্ষার রুটিন নিয়ে কথাকাটাকাটি হলে মাদরাসার সুপার আনোয়ারুল ইসলাম একই মাদরাসার সহকারী শিক্ষক ফারুককে মারধর করেছেন বলে অভিযোগ তুলেছেন শিক্ষক ও ছাত্র ছাত্রীরা। স্থানীয় জনতা ও মাদরাসার অন্যান্য শিক্ষকরা জানান,পরীক্ষা চলাকালীন সহকারী শিক্ষক ফারুকের সঙ্গে অমানবিক আচরণ করেছে সুপার। এসময় তিনি ফারুক নামের এক শিক্ষককে ঘাড় ধরে ধাক্কা মারলে তিনি মাটিতে পড়ে যায়। তারপরেও তিনি ক্ষান্ত হননি। এক পর্যায়ে মাদরাসার স্টাফ উভয়কে নিয়ন্ত্রণে আনে। মাদ্রাসার ম্যানেজিং কমিটি সভাপতি সফিউর রহমান বলেন,অনাকাঙ্খিত ঘটনার জন্য আমি দূঃখিত এ ধরনের ঘটনা সুপারের কাছে আশা করিনি।মাদ্রাসার সুপার আনোয়ারুল ইসলাম কৌশলে অভিযোগ অস্বীকার করে বলেন,তিনি সহকারী শিক্ষককে মারধর করেননি।তবে তিনি তার হাত ধরে অফিসে নিয়ে যাচ্ছিলেন।

সে সময় তিনি মাদরাসার বারান্দায় উঠার সময় হোঁচট খেয়ে পড়ে ব্যাথা পেয়েছেন।শিক্ষককে লাঞ্ছিত করায় স্থানীয়রা সুপারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দূনীতির অভিযোগ তুলে ধরেন।এ নিয়ে মাদরাসা চত্বরে স্থানীয়রা এক সালিশি বৈঠকের আয়োজনো করা হয়েছিল। স্থানীয় সাদেকুল ইসলামসহ অন্যান্যরা জানান,সালিশি বৈঠকে সুপার তার নিজের অপরাধের কথা স্বীকার করে অঙ্গীকার নামা লিখে দিয়েছেন স্থানীয়দের কাছে। এ নিয়ে খবর পেয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৈয়ব আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং তিনি বলেন,পরীক্ষার ডিউটিকে কেন্দ্র করে ঘটনটি ঘটেছে। এ নিয়ে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে তবে ঘটনাটি নিয়ে আগামী বুধবার মাদরাসার মাঠে শালিশ বসা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com