মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

সরকারকে জ্বালানির মূল্য নির্ধারণে সংশোধনী অনুমোদন করেছে মন্ত্রিসভা

  • আপডেট সময় সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ১০.৫১ পিএম
  • ২১৭ বার পড়া হয়েছে

মন্ত্রিসভা আজ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) অধ্যাদেশ ২০২২-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে যা সরকারকে বিশেষ পরিস্থিতিতে নিজস্বভাবে জ্বালানি শুল্ক নির্ধারণের ক্ষমতা দেয়।
সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
তিনি বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) শুল্ক হার নির্ধারণের বিষয়ে পর্যালোচনা ও সিদ্ধান্ত নিতে ৯০ দিন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। কারণ, এটা একটা যা দীর্ঘ প্রক্রিয়া।
তিনি আরো বলেন, বিইআরসির সিদ্ধান্তের জন্য অপেক্ষা না করে এখন যা বিরাজ করছে এমন পরিস্থিতিতে সরকারকে জরুরী ভিত্তিতে জ্বালানির দাম নির্ধারণ করতে দেওয়ার জন্য এই সংশোধনী আনা হয়েছে।
বৈঠকে বেসরকারি ব্যবস্থাপনায় জ্বালানি ও জ্বালানি আমদানির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, বাংলাদেশি কর্মী পাঠানোর বিষয়ে বাংলাদেশ ও ব্রুনাই দারুসসালামের মধ্যে সমঝোতা স্মারক মন্ত্রিসভায় ভুতাপেক্ষ অনুমোদন দেয়া হয়েছে।
তিনি বলেন, মন্ত্রিসভা বাংলাদেশ ও লুক্সেমবার্গের মধ্যে দ্বিপাক্ষিক বিমান চলাচল সংক্রান্ত চুক্তির খসড়া ও অনুমোদন করেছে।
আনেয়ারুল ইসলাম বলেন, ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন আলোচনা ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ওই বিষয়বস্তুর যথার্থতা যাচাই করতে বলা হয়েছে।
খন্দকার আনোয়ার উল্লেখ করেন, এছাড়া, মন্ত্রিসভা বাংলাদেশ বিমান আইন-২০২২-এর চূড়ান্ত অনুমোদনও দিয়েছে।

বাসস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com