বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

টুইটার থেকে ট্রাম্পকে সরানোয় মার্কিনিদের বিশ্বাস নষ্ট হয়েছে’

  • আপডেট সময় রবিবার, ২৭ নভেম্বর, ২০২২, ১২.৫১ এএম
  • ২০৭ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া, যুক্তরাষ্ট্র করেসপন্ডেন্টঃ ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে সহিংসতার ঘটনায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর টুইটারের নিষেধাজ্ঞা ‘গুরুতর ভুল’ ছিল। টুইটারের প্রধান নির্বাহী ইলন মাস্ক শুক্রবার বলেন, যে সমস্যা হয়েছিল তা সংশোধন করা উচিত ছিল।
মার্কিন ধনকুবের ইলন মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যমটি কিনে নেওয়ার পর জরিপ চালিয়ে ট্রাম্পের টুইটার অ্যাকাউন্টের ওপর নিষেধাজ্ঞা তুলে নেন। মার্কিন আইনসভা বা ক্যাপিটল হিলে সমর্থকদের টুইটার ব্যবহার করে সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ উঠে ট্রাম্পের বিরুদ্ধে। এরপরই ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি।
ইলন মাস্ক বলেন, ট্রাম্পের  টুইটারে উসকানি ও সহিংসতা নিষিদ্ধ থাকবে। ট্রাম্প টুইট না করায় আমি ভালো আছি। গুরুত্বপূর্ণ বিষয় হলো, আইন লঙ্ঘনের শর্তাবলী না করা সত্ত্বেও টুইটার অ্যাকাউন্ট নিষিদ্ধ গুরুতর ভুল। যা সংশোধন করা হয়েছে। টুইটারে একজন প্রেসিডেন্টকে ডিপ্ল্যাটফর্ম করা আমেরিকার অর্ধেক মানুষের বিশ্বাসকে নষ্ট করেছে।
এর আগে অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়ায় ইলন মাস্ককে ধন্যবাদ দেন ডোনাল্ড ট্রাম্প। তবে এই প্ল্যাটফর্মে ফিরছেন না বলে জানিয়ে দেন। নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালেই থাকছেন তিনি।সম্প্রতি ৪৪ বিলিয়ন ডলারে জনপ্রিয় মাধ্যম টুইটার কিনে নেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক।
সূত্র: রয়টার্

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com