বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বিনা টিকিটে ট্রেন ভ্রমণের অপরাধে ৭৬৫ জন যাত্রীর জরিমানা

  • আপডেট সময় রবিবার, ১৫ মার্চ, ২০২০, ১১.৩০ পিএম
  • ৪৩২ বার পড়া হয়েছে

বিনা টিকিটে ট্রেন ভ্রমণের অপরাধে ভৈরব রেলস্টেশনে ৭৬৫ জন যাত্রীর কাছ থেকে এক লাখ ৫৫ হাজার ৬২৫ টাকা জরিমানা আদায় করেছে বাংলাদেশ রেলওয়ে। রোববার (১৫ র্মাচ) সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন আন্তঃনগর ট্রেনের বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে এ জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় একজন কর্মকর্তা সাংবাদিকদেরকে জানান, রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত ভৈরব রেলস্টেশনে বিভিন্ন ট্রেনে ‘ব্লাক চেকিং’ অভিযান পরিচালিত হয়। অভিযানে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-নোয়াখালী, ঢাকা-কিশোরগঞ্জ রুটে চলাচলকারী ১২টি আন্তঃনগর ট্রেন ভৈরব রেলওয়ে স্টেশনে বিরতির সময় বিনা টিকিটের যাত্রীদের জরিমানা করা হয়।

ভৈরব রেলওয়ে স্টেশনের মাস্টার একেএম কামরুজ্জামান সাংবাদিকদের বলেন, বিনা টিকিটে রেল ভ্রমণ রেলওয়ে আইনে অপরাধ। ট্রেনে টিকিট ছাড়া কোনো যাত্রী যেন ভ্রমণ না করেন সেজন্য ‘ব্লাক চেকিং’ অভিযান পরিচালিত হয়। রোববার ৭৬৫ জন যাত্রীকে এক লাখ ৫৫ হাজার ৬২৫ টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com