বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ইলন মাস্কের পকেট থেকে হাওয়া ১০০ বিলিয়ন ডলার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২, ৭.৩১ এএম
  • ২০৫ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া, যুক্তরাষ্ট্র করেসপন্ডেন্টঃ গত মাসে ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারে টুইটার কিনে নেন যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান ইলন মাস্ক। মালিকানা গ্রহণের পর টুইটারে বিভিন্ন পরিবর্তন আনেন তিনি। ছাঁটাই করেন কর্মীদের, বেশি বেশি সময় কাজ করাসহ নানা কিছু চাপিয়ে দেন কর্মীদের ওপর। এত কিছুর পরও আবার অর্থকড়ির ক্ষেত্রে ধাক্কা খেলেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। অনেকটাই কমে গেল সম্পদ। এখন পর্যন্ত অন্তত ১০০ বিলিয়ন ডলারের বেশি হারিয়েছেন ইলন মাস্ক।ধনকুবেরদের ইনডেক্স অনুযায়ী বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় যাঁরা আছেন, তাঁদের মধ্যে ইলন মাস্কের সম্পদ সবচেয়ে কমেছে। তবে এরপরও এখনো শীর্ষ ধনী তিনি।
ইলন মাস্ক টেসলার ব্যবসায়ও ধাক্কা খেয়েছেন। বাজার থেকে ৩ লাখ ২১ হাজার গাড়ি ফিরিয়ে নিতে হয়েছে সংস্থাটিকে। কারণ, গাড়িগুলোর পেছনের আলো ঠিকমতো কাজ করছিল না। এ ছাড়া আরও ৩০ হাজার গাড়ির এয়ার ব্যাগ কাজ করছে না ঠিকমতো। এসব কারণে টেসলার শেয়ার কমতে শুরু করেছে। ৩ শতাংশ শেয়ার কমে গেছে টেসলার এ বছর, যা গত ২ বছরে সবচেয়ে কম।
এক বছর আগেও ইলন মাস্কের সম্পদ ছিল ৩৪০ বিলিয়ন ডলারের আশপাশে। সেটা কমে এসে এ বছর ঠেকেছে ১৭০ বিলিয়ন ডলারে। এ বছর পকেটে থেকে খসেছে ১০১ বিলিয়ন ডলার। এর মধ্য মাস্ক নিজের প্রতিষ্ঠানগুলোর কিছু শেয়ার বিক্রি করেছেন। তবে শুধু মাস্ক নন, শেয়ারবাজারে এ বছর ক্ষতির মুখে পড়েছেন মার্ক জাকারবার্গ, বার্নার্ড আর্নল্ড, গৌতম আদানীসহ অন্যান্য ধনকুবেরও। বছরে প্রায় ৫০ হাজার কোটি ডলার ক্ষতি হয়েছে তাঁদের।
ইলন মাস্কের সংস্থা টেসলা গাড়ির পাশাপাশি সোলার ব্যাটারিও বিক্রি করে। মহাকাশ গবেষণা সংস্থা স্পেস এক্স–এরও মালিক তিনি। সম্প্রতি কিনেছেন টুইটার। টুইটারের ৭৯ শতাংশ শেয়ার রয়েছে তাঁর হাতে। টুইটারে মালিকানা পেয়েই নানা বদল আনেন মাস্ক। কয়েক সপ্তাহে টুইটারের বহু কর্মীকে ছাঁটাই করেছেন। সাড়ে সাত হাজার কর্মী ছাঁটাইয়ের পর সংস্থার কর্মীরা ইলনের প্রতি ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন। এরপর ছাঁটাই বন্ধ করে নিয়োগ করার কথা ভাবছেন মাস্ক।
গত সোমবারের হিসাবে টেসলার শেয়ার ৬ দশমিক ৮ শতাংশ কমে ১৬৭ দশমিক ৮৭ হয়েছে। ২০২০ সালের নভেম্বরের পর এটি সর্বনিম্ন। গত মাসের হিসাবে ২০ শতাংশ কমেছে শেয়ারের দাম, এ বছর কমেছে ৫৮ শতাংশ। সব মিলিয়ে এ বছর প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর শেয়ারের সূচকে প্রায় ৩০ শতাংশ পতন হয়েছে। তথ্যসূত্র: ইন্ডিয়া টাইমস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com