মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কলম্বিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত ৮

  • আপডেট সময় মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২, ২.২৫ পিএম
  • ২০৭ বার পড়া হয়েছে

কলম্বিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত ৮। মাঝ আকাশে ভারসাম্য রাখতে না পেরে বিমানটি একটি বাড়িতে  ধাক্কা খায়। বিমানে ৮ জনই ছিলেন। তাঁদের সকলের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিমান সংস্থা।

কলম্বিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেডেলিন। সেখানে একটি বাড়িতে ধাক্কা খেয়ে বিমান ভেঙে পড়েছে বলে খবর।

বাড়ি থেকে একনাগাড়ে কালো ধোঁয়া বেরিয়ে আসছে। কয়েক মুহূর্ত আগে সেখানেই ভেঙে পড়েছে আস্ত বিমান। কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে চারপাশ। বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গিয়েছে একাধিক ছবিতে।

মেডেলিন পুরসভার মেয়র ড্যানিয়েল কুইনটেরো বলেছেন, ‘‘শহরে একটি বিমান দুর্ঘটনা হয়েছে। সরকারের তরফে সর্বশক্তি দিয়ে উদ্ধারের কাজ চালানো হচ্ছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সব রকম সহায়তা করা হবে।

জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি আকারে অনেক ছোট। তাতে ৮ জনই ছিলেন। তাঁদের মধ্যে ৬ জন যাত্রী এবং বাকি ২ জন বিমানকর্মী। বিমানটি মঙ্গলবার সকালে ওলায়া হেরারা বিমানবন্দর থেকে রওনা দেয়। কিন্তু পরে জানা যায়, বিমানটির ইঞ্জিনে সমস্যা দেখা দিয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে একটি আবাসনে ধাক্কা খায় বিমানটি। সেখানেই ভেঙে পড়ে।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। দুর্ঘটনায় সংশ্লিষ্ট আবাসনের ক্ষতি হয়েছে। তবে সেখানে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। বাড়ির উপরের তলাগুলি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন বাসিন্দারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com