রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

 বিশ্বকাপে নারী সমর্থক খোলামেলা পোশাক পড়তে শাস্তি

  • আপডেট সময় শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২, ৪.২৪ পিএম
  • ২০৬ বার পড়া হয়েছে

বিশ্বকাপের আয়োজক দেশ কাতার। এবার দেশটিতে বিশ্বকাপ দেখতে আসা বিদেশি নারী সমর্থকদের জন্য এসেছে বিশেষ নির্দেশনা। খোলামেলা পোশাক পড়তে নারীদের নিষেধ করা হয়েছে।

মানবাধিকার লঙ্ঘন, ভিন্ন মতাবলম্বীদের দমন, বিদেশি কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারসহ বিভিন্ন ইস্যুতে বিতর্কের পর এবার যোগ হলো দর্শকদের পোশাক নিয়ে বিধিনিষেধ। খোলামেলা পোশাক পরলে তৎক্ষণাৎ শাস্তির আওতায় আনা হবে বলে জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দৈনিক ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপ দেখতে আসা বিদেশি নারী সমর্থকদের খোলামেলা পোশাক পরতে বারণ করা হয়েছে। তাদের অবশ্যই কাঁধ ও হাঁটু ঢেকে রাখতে হবে। দর্শকরা নিজ ইচ্ছামতো পোশাক পরলেও সেটি খোলামেলা হওয়া যাবে না। স্টেডিয়ামে তো বটেই, অন্যান্য দর্শনীয় স্থান ও সরকারি দপ্তরে গেলেও শরীর ঢাকা পোশাক পরতে হবে।বিশ্বকাপের চিফ টেকনোলজি অফিসার নিয়াস আব্দুল রহিমানের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি বলেন, স্টেডিয়ামে আমরা অত্যাধুনিক ক্যামেরা বসিয়েছি। সেই ক্যামেরার সাহায্যে গ্যালারির প্রতিটি চেয়ারে ভালোভাবে নজরদারি করা সম্ভব। সবকিছুই রেকর্ড করা হবে। দর্শকদের পোশাকের দিকে নজর রাখা হবে।

এ ক্ষেত্রে আয়োজকদের পক্ষে কথা বলছে ফিফা। সংস্থাটি জানিয়েছে, দর্শকেরা যেকোনো পোশাকই পরতে পারবেন, কিন্তু তাদের আয়োজক দেশের আইনের কথা লক্ষ্য রাখতে বলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com