বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নিখোঁজ চিকিৎসক জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য

  • আপডেট সময় শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২, ৩.৩৪ পিএম
  • ২০৩ বার পড়া হয়েছে

ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে নিখোঁজ হওয়া মেডিকেল অফিসার ডা. জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।গতকাল বৃহস্পতিবার তাকে রিমান্ডে নেওয়ার জন্য আদালতে সোপর্দ করা হয়।বুধবার যাত্রাবাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য।

সিটিটিসির অতিরিক্ত উপকমিশনার আহমেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।গত ৮ নভেম্বর হাসপাতালে ডিউটি শেষ করে সহকর্মী ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে ক্ষুদে বার্তা পাঠিয়ে নিরুদ্দেশ হন ডা. জাকির হোসেন। এরপর থেকেই তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।

তার নিখোঁজ হওয়ার বিষয়ে ভাঙ্গা থানায় দুইটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত চিকিৎসক জাকির হোসেন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের দায়িত্ব শেষ করে হাসপাতাল ত্যাগ করেন। মঙ্গলবার দিবাগত রাত (৯ নভেম্বর) ১২টা ৩ মিনিটে জাকির হোসেনের ব্যবহৃত মুঠোফোন থেকে তার স্ত্রীর কলির মুঠোফোনে ক্ষুদেবার্তার মাধ্যমে জানানো হয়, ‘বিদ্যুৎ নেই, তাঁর (জাকির হোসেন) মোবাইল ফোন যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে।

এর প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর ভোর ৫টা ৫৪ মিনিটে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার মুঠোফোনে জাকির হোসেনের মুঠোফোন থেকে বার্তার মাধ্যমে জানানো হয়, ‘শাশুড়ি অসুস্থ। জরুরি ঢাকায় যেতে হবে। আগামীকাল (১০ নভেম্বর) ফিরতে একটু দেরি হবে।

মো. জাকির হোসেন মানিকগঞ্জ শহরের বনগ্রাম আবাসিক এলাকার ৪৫/১ বাড়ির বাসিন্দা মো. সামসুল আলম ও জেসমিন আক্তার দম্পতির ছেলে। তিনি এক সন্তানের বাবা। ৩৮তম বিসিএসের মাধ্যমে ২০১৯ সালের ৮ ডিসেম্বর নবম গ্রেডে মনোনীত হয়ে ১১ ডিসেম্বর ভাঙ্গার তুজারপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে সহকারী সার্জন হিসেবে যোগ দেন। তবে তুজারপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে কোনো স্থাপনা না থাকায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সঙ্গে সংযুক্ত করা হয়। সেই থেকে গত তিন বছর ধরে তিনি এ স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহসিন উদ্দিন ফকির বলেন, আমি থানায় কথা বলে জানতে পেরেছি ডা. জাকির হোসেনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্য।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়ারুল ইসলাম বলেন, ঢাকার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) যাত্রাবাড়ী থেকে ডা. জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে, বিষয়টি শুনেছি। এর আগে চিকিৎসক জাকির হোসেনের নিখোঁজ হওয়ার বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ও তার শ্বশুর ভাঙ্গা থানায় দুটি জিডি করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com