সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সেতুমন্ত্রী সদরঘাটে ২লঞ্চের সংঘর্ষে তদন্তে ৬ সদস্যের কমিটি ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযানে জরিমানা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

নাটকে কাজে ব্যস্ত তানজিন তিশা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ৬.৫০ পিএম
  • ১৯৪ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল সিনেমায় নাম লেখাচ্ছেন নাটকের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। বলা হয়েছিল চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করার জন্য তাকে প্রস্তাব দেওয়া হয়েছে। তবে প্রকাশের কয়েকদিনের মধ্যেই সেই গুঞ্জন আবার মিলিয়ে যায়। কারণ, এ বিষয়ে তানজিন তিশা কিছুই বলেননি। এটুকু জানিয়েছেন, সিনেমায় অভিনয়ের জন্য তার কাছে প্রস্তাব প্রায়ই আসে। তবে তার জন্য তিনি প্রস্তুত নন বা গল্প, চরিত্র পছন্দ না হওয়ায় সেসব প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। এদিকে সিনেমায় কাজ করা না হলেও বর্তমানে নাটকে অভিনয় নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন এ অভিনেত্রী। শুরু করেছেন আগামী রোজার ঈদের জন্য নির্মিতব্য নাটকের শুটিং। সম্প্রতি এ অভিনেত্রী দুটি একক নাটকের শুটিং শেষ করেছেন। নাটক দুটি হচ্ছে মাহমুদ মাহিন পরিচালিত ‘প্রেম অল্প স্বল্প’ ও মহিদুল মহিম পরিচালিত ‘কঞ্জুস’। দুটি নাটকেই তানজিন তিশার বিপরীতে অভিনয় করেছেন এ সময়ের প্রতিশ্রুতিশীল অভিনেতা মুশফিক আর ফারহান। নতুন নাটক প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘যে দুটি নাটকে অভিনয় করেছি তার গল্প দারুণ। নাটকে কিছু মেসেজ রয়েছে। আমার চরিত্রেও ভিন্নতা আছে। শুটিংয়ের সময় বেশ উপভোগ করেছি। আশা করি দর্শকদের ভালো লাগবে।’ এ ছাড়া শিগ্গির নতুন কয়েকটি নাটকের শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com