বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

তিনজন আল-শাবাব নেতাকে গ্রেফতারের জন্য পুরস্কার ১ কোটি ডলারের ঘোষণা যুক্তরাষ্ট্রের

  • আপডেট সময় বুধবার, ১৬ নভেম্বর, ২০২২, ১২.১৮ এএম
  • ২০১ বার পড়া হয়েছে

সোমালি সন্ত্রাসী গোষ্ঠী আল-শাবাবের ৩ জন নেতাকে খুঁজে বের করতে সহায়তা করবে এমন তথ্যের জন্য যুক্তরাষ্ট্র সরকার পুরস্কারের পরিমাণ বাড়িয়ে ১ কোটি ডলারের ঘোষণা দিয়েছে। তিনজনের মধ্যে রয়েছে দলটির শীর্ষ দুই জন নেতা এবং যুক্তরাষ্ট্রের একজন নাগরিক যিনি গত ১৪ বছর ধরে এই দলের অংশ ছিলেন।

মধ্য সোমালিয়ার কয়েক ডজন গ্রাম ও শহর থেকে আল-শাবাবকে বিতাড়িত করার লক্ষ্যে সোমালি সরকারি বাহিনী এবং স্থানীয় মিলিশিয়া একটি সামরিক অভিযান পরিচালনা করছে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, আল-শাবাব নেতাদের গ্রেপ্তার করা হলে তা দলটির কার্যক্রমকে ব্যাহত করবে এবং এ অঞ্চলের শান্তি ও সমৃদ্ধি রক্ষা করবে।

যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের মতে, আহমেদ দিরিয়ে আল-শাবাবের শীর্ষ নেতা। তিনি আবু উবাইদাহ নামেও পরিচিত। একটি ভিডিওতে দেখা গেছে, ২০২০ সালে কেনিয়ার লামু কাউন্টিতে যুক্তরাষ্ট্রের সামরিক শিবিরে হামলাকারী যোদ্ধাদের সাথে তিনি সাক্ষাৎ করছেন।

মাহাদ কারাতে দলটির সহ অধিনায়ক এবং আল-শাবাবের নিরাপত্তা ও গোয়েন্দা শাখা আম্নিয়াতে তিনি অন্তত আংশিক নেতৃত্বে রয়েছেন।

এছাড়াও তালিকায় রয়েছেন জেহাদ মোস্তফা। তিনি একজন সামরিক প্রশিক্ষক এবং সোমালিয়ায় বিদেশী যোদ্ধাদের নেতা। ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোর প্রাক্তন বাসিন্দা মোস্তফা আল-শাবাব এবং অন্যান্য সন্ত্রাসী সংগঠনগুলোর মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন।

কেনিয়ায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন মার্ক ডিলার্ড বলেন, যেসব বিষয়ের  তথ্যের জন্য পুরস্কার দেয়া হবে তার মধ্যে রয়েছে অবৈধ আর্থিক কর্মকাণ্ড এবং ব্যবসা সংক্রান্ত তথ্য।

সোমবারের ঘোষণাটিতে প্রথমবারের মতো বলা হয়েছে যে, যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রকের রিওয়ার্ডস   ফর জাস্টিস প্রোগ্রাম আল-শাবাবের আর্থিক নেটওয়ার্কের তথ্যের জন্য অর্থের প্রস্তাব করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com