বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড

  • আপডেট সময় বুধবার, ১৬ নভেম্বর, ২০২২, ১২.০৯ এএম
  • ১৯৯ বার পড়া হয়েছে

ইরানের রেভলুশনারি আদালত সরকারবিরোধী ১ জন বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দিয়েছে এবং অন্য ৫ জনকে কারাদণ্ড দিয়েছে। দেশটির ক্রমাগত অস্থিরতার প্রেক্ষিতে রবিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ সংবাদ জানায়।

ইমামদের শাসন অবসানের দাবিতে গত সপ্তাহে ইরানে বিক্ষোভে অংশ নেয়ার দায়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিচারে এটাই সম্ভবত প্রথম মৃত্যুদণ্ডাদেশ।

ইরানের বিচার বিভাগের সাথে যুক্ত একটি সংবাদ ওয়েবসাইট মিজানে বলা হয়েছে, বিক্ষোভকারী

ব্যক্তিকে একটি সরকারি ভবনে আগুন দেয়ার অভিযোগে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। জাতীয় নিরাপত্তা এবং জনশৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে আরও ৫ জনকে ৫ থেকে ১০ বছর মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

ইরান ইতোমধ্যে আটক কয়েকশো বিক্ষোভকারীর বিরুদ্ধে অভিযোগ জারি করে বলেছে যে, তারা প্রকাশ্যে এ সকল বিক্ষোভকারীর বিচার করবে।

ইরানে সরকার বিরোধী বিক্ষোভের অষ্টম সপ্তাহ চলছে।

২২ বছর বয়সী মাহসা আমিনির পুলিশ হেফাজতে মৃত্যুর কারণে এ বিক্ষোভের সূচনা ঘটে।

মাহসা আমিনিকে ইরানের কঠোর ড্রেস কোড লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়েছিল।

অসলো ভিত্তিক ইরান হিউম্যান রাইটস অনুসারে, বিপ্লবী গার্ডের সাথে আধাসামরিক স্বেচ্ছাসেবক এবং নিরাপত্তা বাহিনী সহিংস উপায়ে এ বিক্ষোভ দমন করেছে।

তারা ব্যাপক সংখ্যাক শিশুসহ ৩০০ জনের বেশি মানুষকে হত্যা করেছে। ইরানি কর্তৃপক্ষ বলছে, দেশব্যাপী চলমান অস্থিরতায় ৪০ জনের বেশি নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে।

যদিও বিক্ষোভের প্রাথমিক লক্ষ্য ছিল ইরানের বাধ্যতামূলক হিজাবের অবসান; ক্রমান্বয়ে এটি ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর বিশৃঙ্খল সময়গুলোর মধ্যে ধর্মগুরুদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জের একটিতে রূপান্তরিত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com