সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

করোনা-আতঙ্কে ভারতের পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত

  • আপডেট সময় শনিবার, ১৪ মার্চ, ২০২০, ৫.৪৬ পিএম
  • ৮০২ বার পড়া হয়েছে

করোনা-আতঙ্কের আবহে এ বার ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আগামী সোমবার ১৬ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত আপাতত রাজ্যের সমস্ত সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ জারি করেছে মুখ্যমন্ত্রীর দফতর। স্থগিত রাখা হয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরীক্ষাও।তবে, উচ্চ মাধ্যমিক-সহ সিবিএসই এবং আইএসই-র যে সমস্ত পরীক্ষা চলছে তা চলবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার জানিয়েছেন, আগামী ৩০ মার্চ ফের পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ করা হবে।

এ দিন মুখ্যমন্ত্রীর দফতর থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, নোভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পরিস্থিতিকে মাথায় রেখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু), জাতিসংঘ এবং কেন্দ্রীয় সরকার যে পরামর্শ দিয়েছে, তার ভিত্তিতেই রাজ্য সরকার স্কুল-মাদ্রাসা-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। করোনা ছড়িয়ে পড়া রুখতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জনস্বার্থেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে ওই নির্দেশিকায়।

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলেও অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলে এ দিন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “কাশি বা সর্দি হলেই অনেকে মনে করছেন তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।তা কিন্তু মোটেও নয়। সর্দি-কাশি হলেই করোনা, এটা মোটেও ভাববেন না। তবে, জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট থাকলে অবশ্যই চিকিৎসককে দেখান। অযথা আতঙ্কিত হবেন না।”

এরই পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন, করোনা-পরিস্থিতির মোকাবিলায় রাজ্য সব রকম ভাবে প্রস্তুত। তিনি বলেন, “আমাদের রাজ্য সব রকম পরিস্থিতির মোকাবিলায় তৈরি। হাসপাতালগুলিতে আইসোলেশন ওয়ার্ড তৈরি রাখা হচ্ছে। আগামী ৩০ মার্চ ফের আমরা বৈঠক করব। পরিস্থিতি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com