রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ১ ব্যক্তির মৃত্যু আশুলিয়ায় ফ্ল্যাটে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ ভিজিটর ভিসা নিয়ে সতর্ক করল ঢাকাস্থ মার্কিন দূতাবাস বিমানের এক কর্মীর কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল

ন্যাটোর সামরিক জোট যুক্তরাষ্ট্রের ওপর অনেক বেশি নির্ভর করে : ডোনাল্ড ট্রাম্প

  • আপডেট সময় বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬, ৬.৫৮ পিএম
  • ৭৯ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার নেতৃত্বে ন্যাটো আরও শক্তিশালী হয়েছে। এই সামরিক জোট যুক্তরাষ্ট্রের ওপর অনেক বেশি নির্ভর করে। মঙ্গলবার (২০ জানুয়ারি) হোয়াইট হাউসের এক ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি কী যুক্তরাষ্ট্রকে ন্যাটোতে রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ? জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি এটাকে অনেক ভালো, অনেক শক্তিশালী করে তুলেছি। এটা অনেক ভালো। এখন ন্যাটো অনেক শক্তিশালী।’

ট্রাম্প ন্যাটোর অতীতের কর্মকাণ্ডের সমালোচনাও করেন। বিশেষ করে তার ক্ষমতায় আসার আগের বিষয়গুলো নিয়ে মন্তব্য করেন তিনি। ট্রাম্প বলেন, তারা যা করেছে তার অনেকের সাথেই আমি একমত নই, কিন্তু আমি সেখানে পৌঁছানোর আগেই এটা করা হয়েছিল। আমার মনে হয় ন্যাটো ভালো ছিল।

তিনি আরও বলেন, ‘মাঝে মাঝে এটাকে অতিরিক্ত মূল্যায়ন করা হয়। কিন্তু আমাদের একটি শক্তিশালী ন্যাটো আছে। আমি যখন এখানে এসেছিলাম, তখন আমাদের একটি দুর্বল ন্যাটো ছিল। যদি ন্যাটো আমাদের না রাখে, তাহলে এটি খুব শক্তিশালী নয়।’

সূত্র: আনাদোলু

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com