বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পেটেলকো লিমিটেডের মাইনুল অর্থ আত্মসাৎ মামলায় রিমান্ডে

  • আপডেট সময় রবিবার, ১৩ নভেম্বর, ২০২২, ৮.২০ এএম
  • ২০৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পেটেলকো লিমিটেডের প্রায় ৯ কোটি টাকা আত্মসাতের ঘটনায় আসামি মাইনুল ইসলামকে রিমান্ড এনেছে মতিঝিল থানা পুলিশ। বৃহস্পতিবার রাজধানীর বাসাবো এলাকার বাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে । শুক্রবার সিএমএম আদালতের বিচারকের নিকট সাত দিনের রিমান্ড চাইলে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে জানাগেছে, ২০১৭ সালের ১২ জুলাই তাকে ২৫ হাজার টাকা বেতনে পেটেলকো লিমিটেডের এজিএম পদে কোম্পানিতে নিয়োগ দেয়া হয়। নিয়োগের পর বিভিন্ন সময়ে কোম্পানির গ্রাহকদের প্রদেয় বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করে আত্মগোপনে যান। এদিকে আসামি মাইনুল ইসলাম কোম্পানির বিরাট অংকের টাকা হাতিয়ে নিয়ে তিনি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকার ভুইঘর পুরাতন বাজার এলাকায় বেস্ট পাওয়ার নামে নিজে আরেকটি কোম্পানি খুলে ব্যবসা শুরু করেন।

মামলার বাদি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুদ খান আসামি মাইনুল ইসলামের বিরুদ্ধে ৮ কোটি ৬২ লাখ ৮১ হাজার সাতশত ৯০ টাকা আত্মসাৎ করেন মর্মে কোম্পানির বোর্ড সভায় এ তথ্য নিশ্চিত হন।

কোম্পানি বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক তিনি ৭ নভেম্বর মতিঝিল থানায় প্রতারণা ও আত্মসাতের ঘটনায় একটি অভিযোগ দাখিল করেন। পুলিশ আসামির বিরুদ্ধে ৪০৮/ ৪২০ ধারায় একটি মামলা (১৪) দায়ের করেন। মামলাটি মতিঝিল থানার উপ-পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম আকন্দ তদন্ত করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com