সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ব্র্যাক ব্যাংক এর কম্বল প্রদান 

  • আপডেট সময় শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২, ১২.৩৪ এএম
  • ১৯৭ বার পড়া হয়েছে

আসন্ন শীতকে সামনে রেখে সারাদেশের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে কম্বল প্রদান করেছে ব্র্যাক ব্যাংক।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ নভেম্বর ২০২২ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংক-এর পরিচালক ফারুক মঈনউদ্দীন আহমেদের নিকট থেকে একটি প্রতীকী কম্বল গ্রহণ করেন। এ সময় ব্র্যাক ব্যাংক-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও এম মাসুদ রানা, এফসিএ উপস্থিত ছিলেন। শীতার্তদের সেবায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে এবার মোট ৭৫,০০০টি কম্বল দিবে ব্র্যাক ব্যাংক।

এই মানবিক উদ্যোগের বিষয়ে ব্র্যাক ব্যাংক-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও এম মাসুদ রানা, এফসিএ বলেন: “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধি এই তিনটি দর্শনের আলোকে, সমাজকল্যাণমূলক কাজ আমাদের ব্যাংকের মূল্যবোধের সাথে মিশে আছে। আমরা বিশ্বাস করি, যেই সমাজে আমরা কাজ করি সেখানকার অপেক্ষাকৃত ভাগ্যবঞ্চিত সদস্যদের সাহায্য করা আমাদের দায়িত্ব। এই উদ্যোগটি ব্র্যাক ব্যাংক-এর আন্তরিকতা ও উষ্ণতার প্রতীক, যা এই শীতে মানুষের দুর্ভোগ প্রশমণে কিছুটা হলেও কাজে আসবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com