সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

একক নাটকে তৌকীর আহমেদ ও তারিন

  • আপডেট সময় মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২, ৬.১৯ পিএম
  • ২৩১ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ বেশ কিছুদিন বিরতির পর আবারও পরিচালনায় ফিরেছেন একুশে পদকপ্রাপ্ত গুণী অভিনেতা, নাট্যকার ও নাট্যনির্দেশক আবুল হায়াত। সম্প্রতি নিজের রচিত ‘এসো শ্যামল সুন্দর’ নামে একটি নাটকের শুটিং করেছেন তিনি। নাটকটিতে অভিনয় করেছেন খায়রুল আলম সবুজ, তৌকীর আহমেদ ও তারিন জাহান। এ নাটক প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘জীবন চলার পথে অনেক সময় অনেক ঘটনার মুখোমুখি হই। এসব ঘটনা নিয়ে আমরা কখনো ক্ষোভ প্রকাশ করতে পারি, আবার কখনো পারি না। যখন পারি না তখন আমাদের মধ্যে প্রচণ্ড মানসিক চাপের সৃষ্টি হয়। এমন ঘটনা নিয়েই নাটকটি নির্মাণ করেছি।’ খায়রুল আলম সবুজ বলেন, ‘গল্প, নির্দেশনা, সবার অভিনয়- সবকিছু মিলিয়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে।’ তৌকীর আহমেদ বলেন, ‘অনেকদিন পর খুব আনন্দ দিয়ে কাজটি করেছি। যারা নাটকটি দেখবেন আশা করছি ভালো লাগবে।’ তারিন জাহান বলেন, ‘দীর্ঘদিন পর হায়াত আঙ্কেলের নির্দেশনায় কাজ করলাম। এ নাটকটির গল্প মূলত একজন মায়ের মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে। অভিনয় করেও ভীষণ ভালো লাগল।’ নাটকটি শিগ্গির চ্যানেল আইতে প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com