সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ধারাবাহিক নাটক ‘মহাজন’

  • আপডেট সময় মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২, ৫.৪৭ পিএম
  • ২১৯ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ বৈশাখী টিভিতে আজ রাত ৮টা ৪০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘মহাজন’। মজিবুল হক খোকন পরিচালিত নাটকের গল্প লিখেছেন টিপু আলম মিলন। নাট্যরূপ দিয়েছেন এন ডি আকাশ। নাটকটি প্রযোজনা করেছেন ইমরান খান। নাম ভূমিকায় অভিনয় করেছেন বড়দা মিঠু। আরো রয়েছেন- রওনক হাসান, নাদিয়া আহমেদ, প্রাণ রায়, সোমা ফেরদৌস, রাশেদ মামুন অপু, রেবেকা, মৌমিতা মৌ, সাব্বির আহমেদ, তানিয়া সুলতানা, সায়কা আহমেদ, আশরাফুল আশিস, তারিক স্বপন, রকি খান, সমু চৌধুরী প্রমুখ। নাটক সম্পর্কে লেখক টিপু আলম মিলন বলেন, মহাজনের সুদের কারবারে অতিষ্ঠ হয়ে উঠে গ্রামের প্রতিটি মানুষ। চারদিকে নেমে আসে কষ্টের অমানিশা। তারা বুঝতে পারে, সুদের টাকায় মানুষের উপকারের চেয়ে অপকারই হয় বেশি। এমনকি বংশ পরম্পরায় সুদের ঘানি টানতে টানতে ক্লান্ত হয়ে পড়ে গ্রামের মানুষ। ইসলামে সুদকে নিষিদ্ধ করা হয়েছে সেটা মনে প্রাণে উপলব্ধি করতে থাকে তারা। তাই তারা সুদহীন জীবন গড়ায় অঙ্গীকারাবদ্ধ হয়। প্রকৃতপক্ষে মহাজন গল্পের মাধ্যমে সমাজের কিছু অমানুষ মহাজনের চরিত্র প্রতিফলিত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com