সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সেতুমন্ত্রী সদরঘাটে ২লঞ্চের সংঘর্ষে তদন্তে ৬ সদস্যের কমিটি ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযানে জরিমানা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ধারাবাহিক নাটক ‘বকুলপুর সিজন ২’

  • আপডেট সময় রবিবার, ৬ নভেম্বর, ২০২২, ৫.০৩ পিএম
  • ২২২ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ বিনোদনের বিপুল সম্ভার নিয়ে এবার আরো টান টান গল্পে নির্মিত হয়েছে ধারাবাহিকটি। নাটকটি রচনা করেছেন আহমেদ শাহাবুদ্দীন। কায়সার আহমেদের পরিচালনায় তারকা সমৃদ্ধ এ ধারাবাহিকে অভিনয় করেছেন সুজাতা, আজিজুল হাকিম, আ খ ম হাসান, আনিসুর রহমান মিলন, নাদিয়া আহমেদ, আরফান আহমেদ, সাজু খাদেম, তাহমিনা সুলতানা মৌ, নাবিলা ইসলাম, শামীমা তুষ্টি, ফারজানা ছবি, হোমায়ারা হিমু, মাহমুদুল ইসলাম মিঠু, ওয়ালিউল হক রুমি, প্রমুখ। প্রতিদিন টিভিতে প্রচারের পরপরই নাটকটি দেখা যাবে দীপ্ত টিভির ইউটিউব ও ফেসবুকে। প্রচারিত হচ্ছে প্রতিদিন রাত ৮টায় নাটকে গল্পের শুরুতে দেখা যাবে, ঝরু তালুকদার খুনের মামলায় বেকসুর খালাস পেয়েছে উগান্ডা। কিš‘ এখনো জানা যায়নি ঝরু তালুকদারের মূল খুনি কে? চলতে থাকে অনুসন্ধান। তখনি ভয়ঙ্কর ঘটনা ঘটে। মধ্যরাতে ঘুড্ডি তালুকদারের ছোটভাই টেডি অপহরণের শিকার হয়। দিশেহারা হয়ে যায় টেডির স্ত্রী প্রিন্সেস দীবা। ঘুড্ডি তালুকদারের সন্দেহ গিয়ে পড়ে দীবার ওপর। শুরু হয় দ্বন্দ্ব। এই সময় চাতাল ব্যবসা নিয়ে বিরোধের জেরে টেডির অপহরণের ঘটনায় গ্রেফতার হয় সুলেমান মৃধার লোক বৈরাম খাঁ। কিš‘ তার বিরুদ্ধে অপহরণের কোনো প্রমাণ পাওয়া যায় না। তাহলে কে অপহরণ করল টেডিকে? মোসলেম সরকার? নাকি বকুলপুরের ত্রাস চিতাভাই? একের পর এক বেরিয়ে আসতে থাকে চাঞ্চল্যকর তথ্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com