মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎ রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন?—মানিকগঞ্জে ক্ষোভ সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গঙ্গা যমুনা সাংস্কৃতিক উৎসবে “পাকে বিপাকে”

  • আপডেট সময় রবিবার, ২৩ অক্টোবর, ২০২২, ৩.৪৭ পিএম
  • ১৭৭ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ আজ ২৩ অক্টোবর ২০২২ রবিবার সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে গঙ্গা যমুনা সাংষ্কৃতিক উৎসবে পাদাতিক নাট্য সংসদ এর ৪৩ তম প্রযোজনা মনোজ মিত্রের “পাকে বিপাকে” নাটকের মঞ্চায়ন। নির্দেশনা সঞ্জীব কুমার দে। অভিনয়ে- শাখাওয়াত হোসেন শিমুল, ইমরান খান, শরিফুল ইসলাম ও জিনাত ইসলাম। পোস্টার- কিরিটি রঞ্জন বিশ্বাস, পোষাক- সৈয়দা শামছি আরা, আলো- ইকরাম সরকার, রুপসজ্জাঃ শুভাশিস দত্ত তন্ময়।মঞ্চ ব্যবস্থাপকঃ মমিনুল হক দিপুপ্রযোজনা অধিকর্তাঃ সৈয়দ ইশতিয়াক হোসাইনপ্রযোজনা উপদেষ্টাঃ সৈয়দ তাসনীন হোসাইন

নাটকে গল্পেদেখা যাবে, নিঝুম রাতে গ্রামের আল পথ ধরে কাপা গলায় গান গেয়ে এগিয়ে আসছে হাবলা জনার্দন। হঠাৎ তার আর্তচিৎকারে কেপে ওঠে বিলের চারধার। যেন বিষাক্ত সাপ দিয়েছে ছোবল। জনার্দন চিৎকার করে দৌড়ে ছুটে যায় এক লন্ঠনের আলো বরাবর যেখানে মুরিঝুড়ি দিয়ে বসে আছে একজন। জনার্দন তার কাছে যতই সাহায্য চায় ফিরে তাকায় না সে বরং ইশারায় তাকে চলে যেতে বলে। হাবলা জনার্দন ইশারা বোঝেনা, সে ক্ষতের জ্বালায় গ্রামের জোয়ার্দার নবকৃষ্ণ বাবুর কুকীর্তির বয়ান ক্রমাগত পেশ করতে থাকে। এই নবকৃষ্ণের জন্যই তিন বছর লালন পালন করা গাই গরু আজ কসাইয়ের কাছে তুলে দিতে বাধ্য হয়েছে সে, নয়তো এই গরু নিজের বলে বাড়ি নিয়ে যেত নবকৃষ্ণ।

ক্ষতের জ্বালা বাড়ে কমে, বারবার সাহায্য চেয়েও না পেয়ে ক্ষেপে গিয়ে কাথা ধরে টান দেয় জনার্দন। ফলে উন্মোচিত হয় অবগুন্ঠনে থাকা নবকৃষ্ণ বাবু। যে কিনা নিজের জমিতে টহল দিচ্ছিলো বর্গাদারকে ফাকি দিয়ে ধান লুট করবে বলে। জনার্দন নাছোড়বান্দা, সে তার মহাজন কে গালাগাল করেছে তাই ক্ষমা না পাওয়া পর্যন্ত সে এই স্থান ছেড়ে যাবে না। আবার ঐ দিকে বর্গাদার পান্তু দাস চলে এসে ধান লুট ঠেকিয়ে দেয় কি না সেই ভয়ে নবকৃষ্ণ অস্থির। কোন ক্রমে জনার্দন কে সরায় সে। আবার অপেক্কগা।

পান্তুর ভাই ডালিম উপস্থিত হয়। এই ডালিন নবকৃষ্ণের হয়ে অনাবাদী জমিতে ফলানো ধান লুট কিরতে করবে তার লোকজন সমেত। নবকৃষ্ণ ভাইয়ের বিরুদ্ধে ভাইকে দাড় করায়। অন্ধকার ফুড়ে বেড়িয়ে আসে দুর্বা, গ্রামের সবাই জানে সে হলো নবকৃষ্ণের পালিত রক্ষিতা। তবে আজ রাতে এই বিলের ধারে তার উপস্থিতি নবকৃষ্ণের বন্ধুক লুট করে পান্তুকে সাহায্য করা। এভাবেই ঘটনাক্রম এগিয়ে যায় এবং জোতদার নবকৃষ্ণ পরাস্ত হয় হাবলা জনার্দনের কাছে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com