সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

শিল্পকলায় “গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবে”র ২য় দিন

  • আপডেট সময় রবিবার, ২৩ অক্টোবর, ২০২২, ১২.১৭ এএম
  • ২৪৪ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবের ২য় দিনে জাতীয় সংগীত, নৃত্যকলা ও আবৃত্তি মিলনায়তন এবং মুক্ত মঞ্চের উদ্বোধন হয়েছে।গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব পর্ষদ আয়োজন করেছে গত ২১ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ১১ দিনব্যাপী গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব।

গতকাল ২২ অক্টোবর উন্মুক্ত মঞ্চের অনুষ্ঠানমালার উদ্বোধন হয় বিকাল ৪ টা ৩০ মিনিটে। সঙ্গীতশিল্পী আবিদা রহমান সেতুর সঞ্চালনায় উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন সংস্কৃতিজন মানজার চৌধুরী সুইট ও আবৃত্তিশিল্পী আহসান উল্লাহ্ তমাল।

উন্মুক্ত মঞ্চের অনুষ্ঠান শুরু হয় বিন্দু শিশু সংগঠনের দলীয় কবিতা আবৃত্তি ‘আমার পরিচয়’ দিয়ে। পথনাটক পরিবেশন করে- বাংলা নাট্যদল। দলীয় আবৃত্তি- সঞ্জানন আবৃত্তি চর্চা কেন্দ্র। দলীয় সংগীত- বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, রংধনু । দলীয় নৃত্য- স্বপ্ন বিকাশ কলা কেন্দ্র। একক সংগীত পরিবেশন করেন- আব্দুল হালিম খান, ফেরদৌসী কাকলী। একক আবৃত্তি পরিবেশন করেন- ফয়জুল আলম পাপ্পু’র, শুক্লা দাশগুপ্তা, রহমতউল্লাহ্ নোমান, সুতপা বড়ুয়া।

বহ্নিশিখা’র প্রযোজনা ‘কুঞ্জ সাজাও গো’ নৃত্যনাট্য পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় সঙ্গীত, নৃত্যকলা ও আবৃত্তি মিলনায়তনের অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা ৭ টায়। অনুষ্ঠানে আরো পরিবেশিত হয় ঋষিজ শিল্পীগোষ্ঠী’র প্রযোজনা ‘ফকির আলমগীরের কন্ঠের গান’।

জাতীয় নাট্যশালা: ঢাকা থিয়েটারের-এর নাটক নিমজ্জন, রচনা সেলিম আল-দীন, নির্দেশনা নাসির উদ্দিন ইউসুফ।
এক্সপেরিমেন্টাল থিয়েটার হল: ঢাকা পদাতিকের-এর নাটক “পাইচো চোরের কিচ্ছা” কাহিনী সংগ্রহ, নির্দেশনা কাজী চপল।
স্টুডিও থিয়েটার হল: অপেরা’র প্রযোজনা ‘হাত বাড়িয়ে দাও”। ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে (বাংলাদেশ মহিলা সমিতি): কী চাহ শঙ্খচিল, রচনা মমতাজ উদদীন আহমদ, নির্দেশনা খোরশেদুল আলম।

আজ ৩রা অক্টোবর উন্মুক্ত মঞ্চের অনুষ্ঠান শুরু হবে বিকাল ৪ টায়। জাতীয় সঙ্গীত, নৃত্যকলা ও আবৃত্তি মিলনায়তনের অনুষ্ঠান দর্শনীর বিনিময়ে শুরু হবে সন্ধ্যা ৭ টায়। জাতীয় নাট্যশালা, এক্সপেরিমেন্টাল থিয়েটার হল, স্টুডিও থিয়েটার হল ও ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে (বাংলাদেশ মহিলা সমিতি) দর্শনীর বিনিময়ে নাটক শুরু হবে সন্ধ্যা ৭ টায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com