মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

গত ২৪ ঘন্টায় করোনায় ১ জনের মৃত্যু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২, ৮.৪৮ পিএম
  • ১৯৭ বার পড়া হয়েছে

বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় করোনায় ১ জন মারা গেছে। আগের দিন এই ভাইরাসে ২ জন মারা যায়। করোনায় এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৪১১ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, করোনা সংক্রমণ কমেছে ১ দশমিক ৩৬ শতাংশ। বুধবার করোনা শনাক্তের হার ছিল ৭ দশমিক ১৮ শতাংশ। আজ কমে হয়েছে ৫ দশমিক ৮২ শতাংশ।
আজ ৪ হাজার ১৭৪ জনের নমুনায় নতুন করে ২৪৩ জন করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ৪ হাজার ১৭৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৩০০ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৯ লাখ ৬৫ হাজার ১৬৯ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৩ হাজার ৬৬২ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫৯ শতাংশ।
করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৪৬৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৭৬ হাজার ২৮৫ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ১৮ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ১৭ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ৩ হাজার ১২৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৭০ জন। শনাক্তের হার ৫ দশমিক ৪৪ শতাংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com