সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

পল্টনে ১২৭টি ভুয়া সীল মোহর ও ৯৩ টি পাসপোর্টসহ গ্রেফতার দুই

  • আপডেট সময় শনিবার, ১৫ অক্টোবর, ২০২২, ৯.০৯ পিএম
  • ২২৩ বার পড়া হয়েছে

রাজধানীর পল্টন থানা এলাকা থেকে ১২৭টি ভুয়া সীল মোহর ও ৯৩ টি পাসপোর্টসহ দুইজন প্রতারককে প্রতারণার অভিযোগে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা তেজগাঁও বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ নাঈম ইসলাম ও মোঃ বেলাল হোসেন। এসময় তাদের হেফাজত বিভিন্ন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) পদবী সম্বলিত সীল ১০টি, বিভিন্ন থানার অফিসার ইনচার্জের নাম ও বিপি নং সম্বলিত ৬২টি সীল মোহর, বিভিন্ন থানার ব্যবহৃত গোল সীল মোহর ৫৫টি সর্বমোট ১২৭টি ভুয়া সীল মোহর ও ৯৩টি পাসপোর্ট উদ্ধার মূলে জব্দ করা হয়।

গত শুক্রবার (১৪ অক্টোবর ২০২২) বিকাল ৪:৪৫টায় পল্টন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিম।

অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আনিচ উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পায় পল্টন থানার ভিআইপি রোডে ৬/এ ভিআইপি টাওয়ারের ৭ম তলায় FLYLINK TRAVELS & TOURS LTD নামে অফিস ভাড়া নিয়ে কতিপয় ব্যক্তি পরস্পর যোগসাজসে বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও অতিরিক্ত পুলিশ সুপারের নাম সম্বলিত ভুয়া সীল প্রস্তুত করে। একইসাথে বিভিন্ন ব্যক্তির পাসপোর্ট তাদের নিকট জমা রেখে প্রতারনার মাধ্যমে অর্থ আত্মসাৎ করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ১২৭টি ভুয়া সীল মোহর ও ৯৩ টি পাসপোর্টসহ নাঈম ও বেলালকে গ্রেফতার করা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃত নাঈম দীর্ঘদিন যাবৎ অফিসটি ভাড়া নিয়া পরস্পর যোগসাজসে অবৈধ ভাবে FLYLINK TRAVELS & TOURS LTD নামে প্রতিষ্ঠান খুলিয়া সরকারি কর্মকর্তাদের নাম, পদবী, ভুয়া সীল ও স্বাক্ষর ব্যবহার করে থাকে। অন্যের পাসপোর্ট অবৈধ ভাবে ব্যবহারের উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখে। প্রতারনার মাধ্যমে বিদেশে পাঠানোর নাম করে সাধারণ মানুষের নিকট থেকে অর্থ আত্মসাৎ করে থাকেন।

তিনি আরো বলেন, বেলালকে অফিসের অফিস সহায়ক রেখে জালিয়াতির মাধ্যমে প্রতারণা করে সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পল্টন থানায় মামলা রুজু হয়েছে বলে জানান গোয়েন্দা এ কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com