বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত বাংলাদেশি ১ লাখ কর্মী নেওয়ার প্রস্তাবে সম্মত রাশিয়া অনার্সে বাংলা-ইতিহাসের মতো মৌলিক বিষয় বাদের পরিকল্পনা নেই :শিক্ষামন্ত্রী বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে বড় পর্দায় খেলা দেখানোর পরিকল্পনা নেওয়া হয়েছে :যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বাজেট অধিবেশনে অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান এসএসসি পরীক্ষার ফল ২০ জুলাই: শিক্ষামন্ত্রী ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে সীমান্ত সম্মেলন শুরুর কয়েক ঘণ্টা আগে শূন্যরেখায় আটকে থাকা সব নাগরিককে ফিরিয়ে নিয়েছে ভারত নোটিশের জবাব দিতে আদ-দ্বীন হাসপাতালকে ২ দিনের সময় দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৮ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের ধরলা নদীর তীব্র ভাঙনে গৃহহীন হওয়ার আশঙ্কায় ৫ শতাধিক পরিবার

  • আপডেট সময় শনিবার, ১৫ অক্টোবর, ২০২২, ৩.২০ পিএম
  • ১৮৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায়, ধরলা নদীর তীব্র ভাঙন দেখা দিয়েছে। গত এক সপ্তাহে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর গোরক মন্ডল এলাকায় ধরলার তীব্র ভাঙনে, আধা কিলোমিটার সড়ক, ঘরবাড়ি ও ফসলি জমি নদীতে বিলীন হয়েছে।

গৃহহারার হওয়ার হুমকির মুখে রয়েছে পাঁচ শতাধিক পরিবার। এছাড়া, উপজেলার বড়ভিটা ইউনিয়নের ধনিরাম এলাকায় ধরলার অন্য পাড়ে ঘরবাড়ি ও ফসলি জমি নদীতে বিলীন হয়েছে। সেখানে হুমকির মুখে আছে আরও শতাধিক পরিবার। গত বর্ষা মওসুম থেকেই থেমে থেমে চলছে ধরলার ভাঙন।

চর গোরক মন্ডল এলাকায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) দুই হাজার ২০০ জিও ব্যাগ দিয়ে মাত্র ৩০০ গজ এলাকায় সাময়িকভাবে ভাঙন রোধ করেছে। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে, চর গোরক মন্ডল গ্রামটি নদীতে বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

চর গোরক মন্ডল এলাকার বাসিন্দ আজিজুল ইসলাম ও মাইদুল ইসলাম জানান, বর্ষা মৌসুমের শুরু থেকে এই এলাকায় নদীভাঙন শুরু হয়। গত তিন মাসে অর্ধশতাধিক পরিবার গৃহহীন হয়েছে। ভুট্টা, আখসহ বিভিন্ন ফসলি জমি, গাছপালাসহ বাগান ও বাঁশঝাড় নদীতে বিলীন হয়েছে। গত সপ্তাহে ধরলার ভাঙন তীব্র হয়েছে। এর ফলে, আট থেকে ১০টি পরিবাবের ঘর এবং এলাকার একমাত্র সড়কটির বড় অংশ নদীতে চলে গেল।

বড়ভিটা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য ইলিয়াস হোসেন বলেন, “আমার এলাকায় ধরলা নদীর দুই পাড়ে তীব্র ভাঙন দেখা দিয়েছে। ধরলার পূর্ব পাড়ে দুই কিলোমিটার জুড়ে ভাঙনরোধে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। তবে তেমন ফল পাওয়া যাচ্ছে না।

নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী জানান, চর গোরক মন্ডল এলাকার নদীভাঙন উদ্বেগজনক। ভাঙন প্রতিরোধে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে, স্থানীয় সংসদ সদস্যের সুপারিশসহ কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডে আবেদন করা হয়েছে। এর পর,পানি উন্নয়ন বোর্ড আড়াই হাজারের মতো জিও ব্যাগ বরাদ্দ করেছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, “আমরা ভাঙন প্রবণ বিভিন্ন এলাকায়র খোঁজখবর রাখছি। চর গোরক মন্ডল এলাকায় ভাঙন দেখা দেওয়ায়, দ্রুত প্রতিরোধের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com