রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

বিএনপির লিফলেট বিতরণে ডা. শাহাদাত: আগামী ১২ অক্টোবর লাখো জনতার সমাবেশ হবে

  • আপডেট সময় মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২, ১.১০ পিএম
  • ১৬৪ বার পড়া হয়েছে

 

মোঃ শহিদুল ইসলাম
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন,আগামী ১২ অক্টোবর পলোগ্রাউন্ড ময়দানে লাখো জনতার সমাবেশ হবে। এই সমাবেশ হবে গণতন্ত্র রক্ষার সমাবেশ। এই সমাবেশ জনগণের মৌলিক অধিকার আদায়ের সমাবেশ।

এই সমাবেশ ভোটাধিকার পুনরুদ্ধারের সমাবেশ। এ সরকার ক্ষমতায় আসার পর থেকে গুম, গুপ্ত, হত্যা নির্যাতন নিপীড়ন এবং বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা দিয়ে গায়েবি মামলায় জেল হাজতে পাঠিয়েছে। দেশের মানুষের বাক স্বাধীনতা নেই। সরকারের বিরুদ্ধে কথা বলতে গেলেই আইসিটি এক্টে নামে কালো আইনে মামলা হয়। এ সরকার একটি সরকার অগণতান্ত্রিক ও মামলাবাজ সরকার।

তিনি( সোমবার) ১০ অক্টোবর,দুপুরে চকবাজার থানা ও বাকলিয়া থানা যুবদলের যৌথ উদ্যোগে আগামী ১২ ই অক্টোবর পলোগ্রাউন্ড ময়দানে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফর করার লক্ষ্যে চকবাজার এলাকায় লিফলেট বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

চকবাজার থানা যুবদলের আহবায়ক মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে বাকলিয়া থানা যুবদল আহবায়ক ইসমাইল হোসেন লেদুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বাকলিয়া থানা বিএনপির সিনিয়র সহ—সভাপতি এম.আই চৌধুরী মামুন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা,সহ—সভাপতি নাসির উদ্দিন চৌধুরী নাছিম, সাধারণ সম্পাদক হাজী ইমরান উদ্দিন, বিএনপি নেতা এটিএম ফরিদ, গুলজার হোসেন লেদু,নগর যুবদলের সহ অর্থ —সম্পাদক জিয়াউল হক মিন্টু,সহ সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন,তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ আলাউদ্দিন, সহ সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইদ্রিস,সহ তথ্য প্রযুক্তি সম্পাদক শেখ কামাল আলম,সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন

মহানগর যুবদলের সদস্য সাব্বির ইসলাম ফারুক, কোতোয়ালি থানা যুবদলের সিঃ যুগ্ন আহবায়ক আবদুল জলিল,চকবাজার থানা যুবদলের সিঃ যুগ্ন আহবায়ক মোহাম্মদ সোহেল, চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিদুয়ানিল হক রিদু, যুবদল নেতা সাদ্দাম উল হক সাদ্দাম, আব্দুল আওয়াল, ওসমান গনি, মোঃ সোবাহান,জাকির হোসেন,ইয়াকুব খান,মোঃ রায়হান,মোহাম্মদ আলমগীর,আবুল হোসেন, মোহাম্মদ বাপ্পি, হৃদয় দাস, মোহাম্মদ ফোরকান,মোহাম্মদ ফরহাদ,মো জসিম,মোঃ ফরিদ, মোঃ মুবিন, নেজাম উদ্দিন,কামাল উদ্দীন, মোহাম্মদ সায়েদ,মান্না,রাজু আহমেদ, প্রমূখ নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com