শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

বৃষ্টি হলেই ডুবে যায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামঃ দ্রুত সংস্কারের দাবী খেলোয়াড় ও এলাকাবাসীর

  • আপডেট সময় সোমবার, ১০ অক্টোবর, ২০২২, ১.২৯ এএম
  • ২০৯ বার পড়া হয়েছে

সিনিয়র স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ সংলগ্ন শেখ রাসেল মিনি স্টেডিয়াম সামান্য বৃষ্টিতে ডুবে যায় বলে অভিযোগ করেছেন মাঠের খেলোয়াড় ও এলাকাবাসী, দ্রুত মাঠ সংস্কারের দাবী জানান তারা।

মাঠের সিনিয়র খেলোয়াড় ইস্তিক আহমেদ বলেন, সামান্য বৃষ্টিতে মাঠের দুই-তৃতীয়াংশ পানিতে পরিপূর্ণ হয়ে যায়। মাঠের বেহাল দশার কারনে মাঠ বিমুখ হয়ে অনলাইন গেমের প্রতি আশক্ত হচ্ছে তরুন প্রজন্ম। মাঠের তদারকি বাড়িয়ে যুবকদের অনলাইন গেমের কবল থেকে বাঁচাতে দ্রুত মাঠ সংস্কারের দাবী জানান এই প্রবীণ খেলোয়াড়।

এদিকে মেয়ে দলের খেলোয়াড় শারমিন জাহান মিথিলা বলেন, উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ এর উদ্যোগে এখন আমরা মেয়েরা মাঠে এসে নিয়মিত খেলছি। তবে সামান্য বৃষ্টিতে মাঠের বেহাল দশায় আমাদের অনেক বিব্রত অবস্থায় ফেলে।

উপজেলা প্রশাসন এবং শেখ রাসেল মিনি স্টেডিয়াম কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে আরেক খেলোয়াড় মাহির হোসেন মিলন বলেন, মাঠে সীমানাপ্রাচীর না থাকায় বিদ্যুৎ অফিসের পিলারবাহী ট্রাক এবং বিভিন্ন মালবাহী গাড়ি প্রায় প্রধান সড়ক থেকে সরাসরি মাঠে প্রবেশ করে। এর ফলে খাল খন্দকের সৃষ্টি হয় এবং মাঠের ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে সামান্য বৃষ্টিতে মাঠে পানি আটকে থাকে। তিনি দ্রুত মাঠে পানি নিষ্কাশন ব্যবস্থা ও সীমানা প্রাচীর নির্মাণের দাবী জানান।

মাঠের সংস্কারের ব্যাপারে উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ বলেন, শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বর্তমানে ছেলে এবং মেয়ের দল স্বতঃস্ফূর্তভাবে নিয়মিত মাঠে এসে খেলছে। এটি ডোমার উপজেলার একটি ঐতিহ্যবাহী মাঠ। উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ পরামর্শ করেছি, অতি দ্রুত সংস্কারের ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com