বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জি কে শামীমের জামিন প্রত্যাহার করলেন হাইকোর্ট

  • আপডেট সময় রবিবার, ৮ মার্চ, ২০২০, ৭.১৩ পিএম
  • ৩৮৩ বার পড়া হয়েছে

ক্যাসিনোবিরোধী অভিযানের মধ্যে গ্রেফতার হওয়া ঠিকাদার জি কে শামীমকে অস্ত্র মামলায় দেয়া জামিন প্রত্যাহার করলেন হাইকোর্ট।
জি কে শামীমের জামিনের সংবাদ গতকাল শনিবার গণমাধ্যমে প্রকাশের একদিন পর আজ রোববার সকালে শামীমের জামিন সংক্রান্ত বিষয়টি শুনানির জন্য আদালতের একটি সম্পূরক কার্যতালিকা প্রকাশ করা হয়। এরপর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি এস এম মুজিবুর রহমানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আদেশটি আজ প্রত্যাহার করেন।
এ সংক্রান্ত শুনানিতে ছিলেন রাষ্ট্রপক্ষে ডেপুটি এটর্নি জেনারেল এফ আর খান। জামিনের পক্ষে ছিলেন আইনজীবী মমতাজ উদ্দিন মেহেদী ও শওকত ওসমান।
এর আগে গত ফেব্রুয়ারি মাসে অস্ত্র ও মাদক মামলায় হাইকোর্ট থেকে জি কে শামীমের জামিন নেয়ার বিষয়টি গতকাল বিকেলে প্রকাশ পায়। উচ্চ আদালত থেকে দুই মামলায় নেয়া জামিনের সত্যতা গতকাল শনিবার নিশ্চিত করেন জি কে শামীমের আইনজীবী শওকত ওসমান।
ক্যাসিনোবিরোধী অভিযানের মধ্যে গত বছরের ২০ সেপ্টেম্বর গুলশানের নিকেতনে শামীমের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায় র‌্যাব। তখন ওই ভবন থেকে নগদ প্রায় দুই কোটি টাকা, পৌনে ২০০ কোটি টাকার এফডিআর, আটটি আগ্নেয়াস্ত্র ও মদ পাওয়ার কথা জানানো হয়। সে সময় শামীম ও তার সাতজন দেহরক্ষীও গ্রেফতার হন। পরের দিন তাদের বিরুদ্ধে গুলশান থানায় ৩টি মামলা দায়ের করে র‌্যাব। এর মধ্যে অস্ত্র ও মুদ্রা পাচার মামলায় সবাইকে আসামি করা হলেও অন্য মামলায় শুধু শামীমকে আসামি দেখানো হয়। এ ঘটনার প্রায় এক মাস পর গত ২১ অক্টোবর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে জি কে শামীমের বিরুদ্ধে আরেকটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অস্ত্র মামলাটিতে অভিযোগ গঠন করে জি কে শামীম ও তার সাত দেহরক্ষীর বিরুদ্ধে বিচার শুরু করেছেন ঢাকার বিচারিক আদালত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com