সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সেতুমন্ত্রী সদরঘাটে ২লঞ্চের সংঘর্ষে তদন্তে ৬ সদস্যের কমিটি ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযানে জরিমানা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু

  • আপডেট সময় বুধবার, ৫ অক্টোবর, ২০২২, ৭.৩১ পিএম
  • ১৭৭ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে দু’জন মারা গেছে। আগের দিন এই রোগে একজন মারা গিয়েছিল। এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৭৪ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
আজ ৩ হাজার ৯৬১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৫৪৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আগের দিন ৪ হাজার ৭৬২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৬৫৭ জন। দেশে গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ বেড়েছে দশমিক ০৬ শতাংশ। সোমবার করোনায় শনাক্তের হার ছিল ১৩ দশমিক ৮০ শতাংশ। আজ বেড়ে দাঁড়িয়েছে ১৩ দশমিক ৮৬ শতাংশে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৮ লাখ ৯৮ হাজার ৪৮০ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ২৮ হাজার ১১৪ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ২৯৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৬৭ হাজার ৩৬৯ জন। সুস্থতার হার ৯৭ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ০২ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ২ হাজার ৮৫৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৩৯৬ জন। শনাক্তের হার ১৩ দশমিক ৮৫ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১৩ দশমিক ৬৪ শতাংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com