মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ ভারতে ৩,০০০ মেট্রিক টন ইলিশ রপ্তানি করবে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২, ৯.১২ পিএম
  • ২৩১ বার পড়া হয়েছে

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ ভারতে প্রায় ৩,০০০ মেট্রিক টন ইলিশ রপ্তানি করবে।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘গত টানা তিন বছর ধরে পবিত্র দুর্গোৎসবের প্রক্কালে ১৫-২০ দিন ধরে আমরা সৌজন্যের নিদর্শন হিসেবে ভারতে ইলিশ রপ্তানি করে আসছি।’
মোট ৬০টি বেসরকারি কোম্পানি বাণিজ্য মন্ত্রণালয় থেকে দুর্গাপূজার সময় এ চালানগুলো রপ্তানির অনুমোদন পেয়েছে। প্রত্যেকে সর্বোচ্চ ৫০ টন ইলিশ রপ্তানি করবে।
তবে সরকার ৭ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করায় মন্ত্রণালয় সর্বশেষ আদেশে রপ্তানির সময়সীমা পূর্ববর্তী নির্ধারিত সময়সীমার ৩০ সেপ্টেম্বরের পরিবর্তে ৫ অক্টোবর পর্যন্ত বাড়িছে।
আদেশে বলা হয়, রপ্তানি পারমিট অন্য কোম্পানিকে হস্তান্তরের করা যাবে না বা কোনো ধরনের সাব-কন্ট্রাক্ট করা যাবে না। শুধুমাত্র অনুমোদিত প্রতিষ্ঠান ইলিশের চালান রপ্তানি করতে পারবে।
গত বছর, বাণিজ্য মন্ত্রণালয় প্রায় ২০০টি কোম্পানির আবেদনের বিপরীতে ভারতে ৪,৬০০ টন ইলিশ রপ্তানির জন্য ১১৫টি সংস্থাকে অনুমোদন দেয়। কিন্তু শেষ পর্যন্ত মাত্র ১,১০০ টন রপ্তানি হয়েছে।
২০২০ সালে প্রায় ১,৪৫০ টন ভারতে রপ্তানি করা হয়েছিল এবং সে বছর ১৮টি সংস্থা অনুমতি পায়। ২০১৯ সালে শুধুমাত্র একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান অনুমতি পেয়েছিল এবং এটি ৫০০ টন মাছ রপ্তানি করেছিল।
রপ্তানি নীতিমালার আদেশে বলা হয়েছে, বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি নিষিদ্ধ। তবে প্রতি বছর দুর্গাপূজার আগে দেশের বিপুল সংখ্যক রপ্তানিকারক ভারতে ইলিশ পাঠানোর অনুমতি চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করেন।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিস্তার পানি বণ্টন চুক্তির বিরোধিতা করার পর সরকার ২০১২ সালে রপ্তানি বন্ধ করে দিয়েছিল।
তবে, সাত বছর বন্ধ রাখার পর মন্ত্রণালয় ২০১৯ সালে দুর্গাপূজার আগে শর্তসাপেক্ষে ভারতে নির্দিষ্ট পরিমাণ ইলিশ রপ্তানির অনুমতি দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com