সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সেতুমন্ত্রী সদরঘাটে ২লঞ্চের সংঘর্ষে তদন্তে ৬ সদস্যের কমিটি ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযানে জরিমানা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ফিলিপিন্স উপকূলে ধেয়ে আসছে টাইফুন নোরু

  • আপডেট সময় রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২, ৭.৫৯ পিএম
  • ১৭২ বার পড়া হয়েছে

শক্তি সঞ্চয় করে ফিলিপিন্সের প্রধান দ্বীপ লুজনের দিকে ধেয়ে যাওয়া ৩ মাত্রার টাইফুন নোরুর কবল থেকে রক্ষায় উপকূলীয় এলাকার লোকজনকে সরিয়ে নেওয়া শুরু করেছে দক্ষিণপূর্ব এশিয়ার দেশটির কর্তৃপক্ষ।

শনিবার সন্ধ্যায়ও নোরুর গতিবেগ ছিল ঘণ্টায় ১২০ কিলোমিটার, কিন্তু অল্প সময়ের মধ্যে প্রবল শক্তি সঞ্চয় করে তা ঘণ্টায় ১৮৫ কিলোমিটারে পৌঁছে যায়।

টাইফুনটি আরও শক্তি সঞ্চয় করে রোববার স্থানীয় সময় বিকালে বা সন্ধ্যায় সর্বোচ্চ ২০৫ কিলোমিটার গতিবেগ নিয়ে ফিলিপিন্সে আঘাত হানতে পারে বলে দেশটির দুর্যোগ সংস্থার সতর্কবার্তার বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

উপকূলীয় এলাকায় বসবাসরত জেলেদের সমুদ্রে যেতেও বারণ করা হচ্ছে, বলেছেন তিনি।

ফিলিপিন্সে আঘাত হানলে নোরু হবে দেশটিতে আছড়ে পড়া একাদশ ক্রান্তীয় ঘূর্ণিঝড়; এর ফলে রোববার বিকাল থেকে রাজধানী অঞ্চল ও পাশের প্রদেশগুলোতে টানা বৃষ্টি হবে বলেই আশঙ্কা করা হচ্ছে।

“প্রবল বাতাস নিয়ে এলেও এই টাইফুনটি দ্রুতই চলে যাবে বলেও আশা করছি,” বলেছেন দুর্যোগ সংস্থার মুখপাত্র বের্নার্ডো রাফায়েলিতো আলেহান্দ্রো।

ভূমিধস, বন্যা, ধ্বংসাত্মক বাতাসের ব্যাপারেও কর্তৃপক্ষ সতর্কাবস্থায় রয়েছে, বলেছেন তিনি।

ফিলিপিন্সের কোস্ট গার্ড জানিয়েছে, টাইফুনের কারণে রাজধানীর দক্ষিণের বন্দরগুলোতে ২৮টি যান ও এক হাজার দুইশর বেশি যাত্রী আটকা পড়েছেন।

নোরু এখন পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে, এটি রোববার পরের দিকে বা সোমবার প্রথম প্রহরে দক্ষিণ চীন সাগরে পৌঁছে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে।

৭ হাজার ৬০০-র বেশি দ্বীপের সমাহারে গঠিত ফিলিপিন্স প্রতি বছরই গড়ে ২০টি ক্রান্তীয় ঝড় দেখে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com