শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১৭’শ কোটি টাকার উদ্ধার সরঞ্জাম কেনা হবে-ত্রাণ প্রতিমন্ত্রী

  • আপডেট সময় শনিবার, ৭ মার্চ, ২০২০, ৪.৪৭ পিএম
  • ৪৬৯ বার পড়া হয়েছে

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মোঃ এনামুর রহমান বলেছেন, দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বাড়াতে আরো ১৭’শ কোটি টাকার উদ্ধার সরঞ্জাম কেনা হবে। উদ্ধার সামগ্রীর মধ্যে হেলিকপ্টার এবং রোভার ক্রাফট সংযোজন করা হবে ।

এসব সরঞ্জাম ক্রয় করা হলে জল, স্থল ও আকাশপথে যে কোন দুর্যোগ মোকাবেলায় এবং  উদ্ধারকার্য চালানোর ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হবে ।

প্রতিমন্ত্রী শনিবার (৭ মার্চ) ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আয়োজিত মহড়ায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন ।

প্রতিমন্ত্রী বলেন, যেকোনো দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে ও ঝুঁকি হ্রাসে মহড়ার বিকল্প নেই। মহড়ার মাধ্যমে যে সচেতনতা সৃষ্টি হয় তা মহড়া পরবর্তী যেকোনো দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে সহায়ক ভূমিকা রাখে। তিনি বলেন, গত বছর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মহড়া করার কিছুদিন পর সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছিল। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি সারাদেশের ঝুঁকিপূর্ণ হাসপাতাল, মার্কেট ও ভবন সমূহের আশেপাশে মহড়া করার ব্যবস্থা নেয়া হবে, যেন অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের মতো দুর্যোগে জনসাধারণ করণীয় বিষয়ে সচেতন হতে পারে ।

অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মোহসিন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোর্শেদ রশিদ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক উত্তম কুমার পাল এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com