সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

বরগুনার বেতাগী উপজেলাধীন ঐতিহাসিক শাহী মসজিদের দান বাক্স চুরি।

  • আপডেট সময় মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২, ৯.৪১ পিএম
  • ১৯৫ বার পড়া হয়েছে

মল্লিক মোঃ জামাল,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ বরগুনা বেতাগীর বিবিচিনি ইউনিয়ানে অবস্থিত ঐতিহাসিক শাহী মসজিদের দান বাক্স ভেঙে নগদ প্রায় লাখ টাকার বেশি চুরি হয়েছে।

গতকাল (১২ সেপ্টেম্বর)রবিবার গভীর রাতে বিবিচিনি শাহী মসজিদের প্রধান ফটকের সামনে রাখা দান বাক্সটির তালা ভেঙে টাকা পয়সা নিয়ে যায়।

জানা গেছে, উপজেলার বিবিচিনি শাহী মসজিদটি ১৬৫৯ সালে দিল্লি সম্রাট শাহজাহানের শাসনামলে সুদুর পারস্য থেকে আধ্যত্মিক সাধক হযরত শাহ
নেয়ামতউল্লাহ (রহ:) ইসলাম প্রচার করার উদেশ্যে দিল্লীতে আসেন। হযরত শাহ নেয়ামতউল্লাহ (রহ:) ওই সময় এইস্থানে মসজিদটি নির্মান করেন। এ মসজিদে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা ঘুরতে আসেন। নামাজ পড়েন এবং মসজিদের দান বাক্সে টাকা পয়সা দান করে থাকেন।

মসজিদের মোয়াজ্জেম হানিফ হাওলাদার বলেন, ‘প্রতি মাসের ৩০ তারিখ মসজিদ কমিটি দান বাক্সের টাকা খুলে থাকেন। তবে আনুমানিক লাখ টাকার বেশি হতে পারে।’

এ ব্যাপারে বেতাগী থানার পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহআলম হাওলাদার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এবিষয় মসজিদ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুহৃদ সালেহীন বলেন,‘ চুরি হওয়া একটি অনাকাঙ্খিত ঘটনা। ঘটনা শোনার পর থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com