সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

সোমালি মিলিশিয়া ইসলামপন্থী বিদ্রোহীদের শিরশ্ছেদ করেছে

  • আপডেট সময় মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২, ৪.৩২ পিএম
  • ১৯৮ বার পড়া হয়েছে

সরকার-সহযোগী সোমালি মিলিশিয়া অন্তত ৪৫ জন আল-শাবাব যোদ্ধাকে হত্যা করেছে এবং তাদের কয়েকজনের শিরশ্ছেদ করেছে। রোববার তিনজন প্রত্যক্ষদর্শী এ সংবাদ জানায়। দেশের কেন্দ্রীয় অঞ্চলের নাগরিকরা বিদ্রোহীদের বিরুদ্ধে ক্রমাগতভাবে হাতে অস্ত্র তুলে নিয়েছে।

শনিবার হিরশাবেল রাজ্যের হিরান অঞ্চলে একটি যুদ্ধের পরে শিরশ্ছেদের এই ঘটনা ঘটে। সেখানে এই মাসে আল-শাবাব এবং ফেডারেল সরকারের মিত্র সদ্য সম্প্রসারিত মিলিশিয়াদের মধ্যে উল্লেখযোগ্য লড়াই হয়েছে।

আল-শাবাব একটি আল-কায়েদা সংশ্লিষ্ট ইসলামপন্থী দল। ২০০৬ সাল থেকে সোমালিয়ার দুর্বল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তারা লড়াই করছে। তারা শরিয়া আইনের কঠোর ব্যাখ্যা বাস্তবায়ন করতে চায়।

আল-শাবাব হিরান অঞ্চলে ক্রমাগত বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, কূপ ধ্বংস করেছে এবং বেসামরিক মানুষদের শিরশ্ছেদ করেছে বলে বাসিন্দারা বলছেন। ৪০ বছরের মধ্যে সর্বনিকৃষ্ট খরা এবং আল-শাবাবের দাবিকৃত কর বাসিন্দাদের অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য করেছে।

মন্তব্যের জন্য অনুরোধ করলে সোমালিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ মোয়ালিম ফিকির তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি।

বয়োবৃদ্ধ হাসান ফারাহ রয়টার্সকে বলেছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোকে যোদ্ধারা আল-শাবাবের কাছ থেকে ১০টি গ্রাম পুনরুদ্ধার করেছে।

নিকটবর্তী গালমুদুগ রাজ্যের বাসিন্দারাও অস্ত্র হাতে নিচ্ছেন।

শনিবার ফেডারেল সরকার গালমুদুগ যোদ্ধাদের শক্তিশালী করার জন্য সেনা পাঠিয়েছে। সোমালি ন্যাশনাল নিউজ এজেন্সি একথা জানিয়েছে।

এই মাসের শুরুতে আল-শাবাব জঙ্গিরা কমপক্ষে ১৮ জন বেসামরিক নাগরিককে হত্যা করে এবং খাদ্য সহায়তার ট্রাক ধ্বংস করে। আগস্টে তারা একটি হোটেল অবরোধ করে ২০ জনেরও বেশি মানুষকে হত্যা করেছিল।

১৯৯১ সাল থেকে সোমালিয়ায় গৃহযুদ্ধ চলছে। তখন গোষ্ঠী-ভিত্তিক সেনাপতিরা একজন স্বৈরশাসককে উৎখাত করেছিল। তারপর একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com