রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

২৬ নভেম্বর কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সম্মেলনের।

  • আপডেট সময় রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২, ২.৫৯ পিএম
  • ১৯০ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন,কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা দক্ষিণ জেলা ও পাঁচ উপজেলা শাখাসহ আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করেছে ক্ষমতাসীন দলটি।

শনিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত টিমের মতবিনিময় সভায় এ তারিখ নির্ধারণ হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
তিনি জানান, ২৬ নভেম্বর কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে ওই জেলা শাখার পাঁচটি উপজেলা শাখার সম্মেলন শেষ করা হবে৷ সেগুলো হলো- ২৯ অক্টোবর, ২০২২, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা, ৫ নভেম্বর কুমিল্লা আদর্শ উপজেলা, ৯ নভেম্বর মনোহরগঞ্জ উপজেলা, ১০ নভেম্বর লাকসাম উপজেলা, ১২ নভেম্বর নাঙ্গলকোট উপজেলা সম্মেলন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলামসহ কুমিল্লা দক্ষিণ জেলা ও বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের আমন্ত্রিত নেতারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com