সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

ময়মনসিংহের হালুয়াঘাটে হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু।

  • আপডেট সময় শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২, ১২.২৭ এএম
  • ১৭৯ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী কড়ইতলী পাহাড়ের ঢালে ফসলি জমিতে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ঐ কৃষকের নাম নওশের আলী (৬৪)। তিনি কড়ইতলী গ্রামের মৃত মুসলেম উদ্দিন ওরফে নূর মোহাম্মদের পুত্র। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ভারত বাংলাদেশ সীমান্তের ১১২২ নং পিলারের কাছে বাংলাদেশ সীমান্তে এ ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী জানায়, পাহাড় থেকে প্রায়ই হাতির দল নেমে এসে তাদের রোপনকৃত আমন ধানের ফসল নষ্ট করে। বৃহস্পতিবার দিবাগত রাত রাত ১ টার সময় ফসলী জমিতে হাতির দল নেমেছে শুনে ছুটে যান কৃষকরা। এ সময় টর্চ লাইট, মশাল জ্বালিয়ে ও চিৎকার করে হাতি তাড়ানোর চেষ্টা করেন। এ সময় অন্যান্য কৃষকদের সাথে গিয়েছিলেন বৃদ্ধ নওশের আলী। একপর্যায়ে দল থেকে একটি হাতি কৃষকদের দিকে তেড়ে আসে। অন্য কৃষকরা দৌড়ে নিরাপদ স্থানে চলে গেলেও বৃদ্ধ কৃষক নওশের ধান ক্ষেতে পড়ে যান। এ সময় হাতিটি অতর্কিতে আক্রমণ চালিয়ে পায়ে পিষ্ট করে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বন বিভাগের গোপালপুর শাখার বিট কর্মকর্তা মো. মাহজারুল হক বলেন, কয়েক দিন ধরে ৩০-৪০টি বন্য হাতির একটি দল খাবারের সন্ধানে কড়ইতলী পাহাড় ও আমতৈলী পাহাড়ে গহিন জঙ্গলে অবস্থান করছে। এ ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা বিষয়টি উদ্ধর্তন কর্তৃপক্ষকে জানিয়েছি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম সুরুজ মিয়া বলেন, হাতির আক্রমণে কৃষকের প্রাণহানি ঘটনা খুবই মর্মান্তিক। হাতির আক্রমণ থেকে ফসলি জমি রক্ষা করা না গেলে এই এলাকার কৃষক অনাহারে থাকবে। আমি বারবার বিষয়টি উপজেলা মাসিক সমন্বয় সভায় তুলে ধরেছি। কিন্তু প্রশাসন ও বন বিভাগ কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ করেনি। আমি আশা করবো প্রশাসন এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান বলেন, আমরা শুক্রবার সকালে হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষক নিহত হওয়ার বিষয়টি জানতে পারি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com