শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

মুজিব বর্ষের অনুষ্ঠানে পাকিস্তান ও আফগানিস্তান ছাড়া সার্কভুক্ত দেশগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে

  • আপডেট সময় বুধবার, ৪ মার্চ, ২০২০, ৫.২০ পিএম
  • ৩৭৭ বার পড়া হয়েছে

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর অনুষ্ঠানে পাকিস্তান ও আফগানিস্তান ছাড়া সার্কভুক্ত দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। ১৭ই মার্চের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভূটানের রাজা জিগমে খেসার নমগিয়েল ওয়ানচুক আসছেন এটা নিশ্চিত করেছে ঢাকার বিদেশ মন্ত্রণালয়। যদিও নরেন্দ্র মোদির সফর ঘিরে এখনো নানা আলোচনা-সমালোচনা রয়েছে।

ইসলামী দলগুলো দিল্লির সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে মোদির ঢাকা সফর প্রতিহতের ডাক দিয়েছে। বাম দলগুলো বলছে, তারা সাম্প্রদায়িক এই ব্যক্তিকে ঢাকায় মুজিব বর্ষের অনুষ্ঠানে দেখতে চায় না। বিরোধী বিএনপিও বলেছে এই মুহূর্তে নরেন্দ্র মোদির ঢাকা আসা সমীচীন নয়। এরই ধারাবাহিকায় বিএনপি’র সঙ্গে ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার নির্ধারিত বৈঠক বাতিল হয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয় একটি হোটেলে এই বৈঠক হওয়ার কথা ছিল।

মুজিব বর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে ভাষণ দেয়ার কথা ছিল ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জির। স্বাস্থ্যগত কারণে তার আসাটা অনিশ্চিত হয়ে গেছে। বিকল্প হিসেবে নেপালের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো হয়েছে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজা পাকসেকে মুজিব বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও এখন পর্যন্ত সবুজ সংকেত আসেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com