রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

বিএনপি’র খাম্বা,আ’লীগ দেখিয়েছে বিদ্যুৎ কেন্দ্র-এড. বিল্লাল হোসেন।

  • আপডেট সময় বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২, ১.৩৮ পিএম
  • ১৮৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি ক্ষমতায় এসে দেখিয়েছে তার বিহীন বিদ্যুৎ এর খাম্বা আর আওয়ামিলীগ ক্ষমতায় এসে জনগনকে দেখিয়েছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র,কিন্তু কেও বিদুৎ দেয়নি। লোডশেডিং এর কারনে অস্থির দেশের জনগন। আমরা ক্ষমতায় এলে সারাদেশে আগে বিদ্যুৎ সর্বরাহের ব্যবস্থা করবো বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাংগঠনিক সম্পাদক এড. বিল্লাল হোসেন।

ফুলবাড়িয়া বঙ্গবন্ধু পাবলিক হলে গতকাল বিকেলে উপজেলা ছাত্র আন্দোলনের আয়োজনে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক মরহুম আব্দুর রাজ্জাক রাজা ও দপ্তর সম্পাদক আবুল কাশেম এর স্মরন সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন,আ’লীগের ষাঁট আর বিএনপি’র চল্লিশ এসব ভাগাবাগির রাজনীতি আমরা করি না, আমরা জনগণের সেবা করার জন্য রাজনীতি করি।

বিল্লাল হোসেন আরও বলেন, নেতাদের আঙ্গুল কেটে গেলে চিকিৎসার জন্য বিদেশে চলে যায় কিন্তু আমাদের মহান নেতা নিজ দেশেই চিকিৎসা করেন। কারন তিনি বঙ্গবন্ধুর নির্দেশে ১৮ হাজার সসস্ত্র যোদ্ধা ও ৭২ হাজার সেচ্ছাস্বেবী নিয়ে দীর্ঘ ৯মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে দেশ স্বধীন করেছেন। বাচঁতে হলে এ দেশেই বাচঁবে, তিনি যদি মারা যান তাহলে এ দেশেই মরবেন।

এসময় তিনি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম এর সুস্থতা ও প্রয়াত দুই নেতার আত্মার মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

ময়মনসিংহ জেলা ছাত্র আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি প্রশান্ত বিস্বাস এর সভাপতিত্ত্বে ও যুগ্ন-সাধারণ সম্পাদক আল ইমরান এর সঞ্চালনায় স্মরন সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও ৮ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী ইমান আলী, বারেক সরকার, মোতালেব সরকার, আব্দুল জলিল, যুব আন্দোলন ময়মনসিংহ জেলার সম্মেলন প্রস্ততি কমিটির সাবেক আহব্বায়ক দীপক চন্দ দে, সিনিয়র সহ-সভাপতি মোঃমাইন উদ্দিন উজ্জ্বল, মাহমুদুল হাসান রিয়াদ, সোহেল রানা, শরিফ, কামরুল, গোলাপ তরফদার, আব্দুল আজিজ, আনোয়ার হোসেন প্রমূখ।

সভা শেষে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম এর রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com