সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

ফুলবাড়ীতে পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির বাসায় মধ্যরাতে আগুন দেওয়ার অভিযোগ

  • আপডেট সময় সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২, ১১.৪৭ পিএম
  • ১৭৫ বার পড়া হয়েছে
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম বুলুর পূর্ব গৌরীপাড়ার বাসার সামনের বৈঠক খানা ঘরে ও শয়ন কক্ষের দরজার পর্দায় আগুন দেওয়ার অভিযোগ।
মোঃ শফিকুল ইসলাম বুলু জানান, দিবাগত গতরাত ৩টায় অজ্ঞাত ব্যাক্তিরা আমার ফ্লাট বাসার বৈঠক খানা ঘরে আগুন লাগিয়ে দেয় এতে ঘরের অধিকাংশ জায়গা পুড়ে যায়। সেখানে থাকা কয়েক লক্ষ টাকার আসবাপত্র পুড়ে ছাই হয়েছে। এরপর আমার শয়ন কক্ষের দরজার পর্দায় আগুন লাগিয়ে পালিয়ে যায় অজ্ঞাত ব্যাক্তিরা।
শোয়ার ঘরের পাশে দুটি মোটর সাইকেল ছিল যাহাতে আগুন লাগলে আমার পুরো পরিবার পুড়ে ছাই হয়ে যেত। আমার মনে হয় আমাকে ও আমার পরিবারকে পুরোপুরি প্রাণে মেরে ফেলার জন্য কে বা কাহারা এই অগ্নি কান্ড ঘটায়। আমার এবং আমার পরিবারের জীবন অনেক হুমকির মুখে পড়ে গিয়েছে তাই আমাদের জীবনের নিরাপত্তার লক্ষ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফুলবাড়ী থানায় এ বিষয়ে অভিযোগ করা হয়েছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আশ্রাফুল ইসলাম জানান, অভিযোগ পাওয়া গেছে তদন্ত চলছে। তদন্ত স্বাপেক্ষে আপরাধীকে চিহিৃত করে আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com