মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

বিশ্ববাজারে তেলের দাম কমেছে

  • আপডেট সময় সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২, ৫.৩৩ পিএম
  • ২৩২ বার পড়া হয়েছে

বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম সোমবার সকালে ব্যারেল প্রতি ১.২৮ ডলার বা ১.৪ শতাংশ কমেছে৷ শুক্রবার এই তেলের দাম ৪.১ শতাংশ বেড়েছিল৷

চীনের জিরো-কোভিড নীতির কারণে তেলের চাহিদা কমে যাওয়া এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সুদের হার আরও বাড়াতে পারে, এই সম্ভাবনা দেখা দেয়ায় তেলের দাম কমেছে বলে বিশ্লেষকেরা মনে করছেন৷

তেল রপ্তানিকারক দেশের সংগঠন ওপেক এবং ওপেক+ এর সদস্যরাষ্ট্রগুলো তেল সরবরাহ কিছুটা কমানোয় গত সপ্তাহে তেলের দামে কিছুটা পরিবর্তন এসেছিল৷ তবে বিশ্বে ক্রুড তেলের সবচেয়ে বড় আমদানিকারক চীনে লকডাউনের কারণে তেলের বাড়তি দাম কমে এসেছে৷

এদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সুদের হার আরও বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে৷

ডিসেম্বরের ৫ তারিখ থেকে রাশিয়ার তেল আমদানির উপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা কার্যকর হতে যাচ্ছে৷ আর জি-সেভেন রাষ্ট্রগুলোর নিষেধাজ্ঞা কার্যকর শুরু হবে ফেব্রুয়ারি থেকে৷

তেল রপ্তানির টাকা রাশিয়া ইউক্রেন যুদ্ধে কাজে লাগাচ্ছে বলে মনে করছে ইইউ ও জি-সেভেন৷ তাই তেল বিক্রি থেকে রাশিয়ার আয় কমাতে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে৷

নিষেধাজ্ঞার কারণে বছর শেষে তেলের দাম আবারও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে৷

সূত্র: ডয়েচে ভেলে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com