সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

অস্ট্রেলিয়ার মরুভূমিতে পুরনো প্রবাল প্রাচীরের ধ্বংসাবশেষ

  • আপডেট সময় সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২, ৩.২৬ পিএম
  • ১৯৯ বার পড়া হয়েছে

অস্ট্রেলিয়ার মরুভূমিতে মিলল লক্ষ লক্ষ বছরের পুরনো প্রবাল প্রাচীরের ধ্বংসাবশেষ। এক সময় এই প্রাচীরের উচ্চতা ছিল চার হাজার ফুট, দাবি বিজ্ঞানীদের। অস্ট্রেলিয়ার দক্ষিণ অংশে ৭৬ হাজার বর্গ মাইল জুড়ে রয়েছে বিস্তীর্ণ মরুভূমি। সেখানেই আজ থেকে এক কোটি ৪০ লক্ষ বছর আগে সমুদ্রের নীচে এই প্রবাল প্রাচীরের অস্তিত্ব ছিল বলে মনে করা হচ্ছে।

অস্ট্রেলিয়ার পারথে কার্টিন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব আর্থ অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্সের বিজ্ঞানীরা জানিয়েছেন, সমুদ্রের নীচে নিমজ্জিত অবস্থায় বছরের পর বছর ছিল এই প্রবাল প্রাচীর। কৃত্রিম উপগ্রহ চিত্রের মাধ্যমে এই তথ্য সম্পর্কে নিশ্চিত হয়েছেন তাঁরা।

অস্ট্রেলিয়ার বিজ্ঞানীদের এই আবিষ্কার ইতিহাসের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রবাল প্রাচীরের ধ্বংসাবশেষ দেখে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন, দ্বীপরাষ্ট্রের দক্ষিণ অংশের ভূ-প্রকৃতিতে আবহাওয়া জনিত বিশেষ কোনও পরিবর্তন হয়নি। ফলে অনেক প্রাচীন নিদর্শন সেখানে অক্ষত রয়েছে।

সংবাদমাধ্যমের তথ্য বলছে, বর্তমানে অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডের ১৮ শতাংশই মরুভূমি। তবে এক সময় ঘন জঙ্গলে ঢাকা ছিল এই দ্বীপরাষ্ট্রের ভূখণ্ড। সেই সঙ্গে চার দিকে ছিল উথালপাথাল সমুদ্র। সে সমুদ্রের নীচেই চাপা ছিল প্রবাল প্রাচীর।

প্রবাল হল এক প্রকার অমেরুদণ্ডী সামুদ্রিক প্রাণী। ছোট্ট ছোট্ট প্রবালকীট এক সঙ্গে জড়ো হয়ে প্রাচীর গড়ে তোলে। প্রবাল প্রাচীর সংলগ্ন ভূখণ্ডকে সামুদ্রিক ঝড় ও অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করে। এখনও অস্ট্রেলিয়ার উপকূল এলাকায় প্রবাল প্রাচীরের অস্তিত্ব রয়েছে। অস্ট্রেলিয়ার জনসংখ্যার একটা বড় অংশ এই প্রবালের উপর নির্ভরশীল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com