সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় ৫ হাজার বয়স্ক ভাতার কার্ড বিতরন।

  • আপডেট সময় রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২, ১১.২০ পিএম
  • ১৬৭ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,জেলা প্রতিনিধি ময়মনসিংহঃ ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় বিশেষ বরাদ্দপ্রাপ্ত ৫ হাজার ভাতাভোগীদের মাঝে বয়স্ক ভাতার কার্ড বিতরণ করা হয়েছে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে রোববার দুপুরে নগরীর টাউন হলের অডিটোরিয়ামে ২০২১-২২ অর্থবছরে বিশেষ বরাদ্দপ্রাপ্ত ৫ হাজার বয়স্কভাতাভোগীদের মাঝে কার্ড বিতরণ করেন মেয়র ইকরামুল হক টিটু।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের দুস্থ ও কম উপার্জনক্ষম বয়স্ক নাগরিকের সামাজিক নিরাপত্তা বিধান ও পরিবার ও সমাজে মর্যাদা বৃদ্ধিতে এ বয়স্কভাতার কার্ড মাননীয় প্রধানমন্ত্রীর অনন্য উপহার।

এ অর্থবছরে মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দের মাধ্যমে ময়মনসিংহ সিটিবাসীর দাবী পূরণ করে ৫ হাজার বয়স্কভাতার কার্ড দিয়েছেন। তিনি আরও বলেন, আমরা প্রধানমন্ত্রীর বদান্যতায় কৃতজ্ঞ। এতে সিটি করপোরেশন এর প্রায় ৯৫ ভাগ ভাতা পাওয়ার যোগ্য বয়স্ক নাগরিককে ভাতার আওতায় আনা সম্ভব হয়েছে।

অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে ময়মনসিংহ সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক তাহমিনা আক্তার, প্যানেল মেয়র সামীমা আক্তার, মসিকের সমাজকল্যাণ ও কমিউনিটি সেন্টার বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর শীতল সরকারসহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ বক্তব্য রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com