মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

অতীতের সব রেকর্ড ভেঙ্গেছে স্বর্ণের দাম

  • আপডেট সময় রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২, ১১.২১ এএম
  • ২১৫ বার পড়া হয়েছে

অতীতের সব রেকর্ড ভেঙ্গেছে স্বর্ণের দামে। এবার ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১২৮৩ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর ফলে ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণ এখন থেকে বিক্রি হবে ৮৪ হাজার ৫৭৮ টাকায়। যা শনিবার পর্যন্ত ছিল ৮৩ হাজার ৩৩১ টাকা। এর আগে কখনও দেশের বাজারে স্বর্ণের দাম এতো হয়নি।

রোববার থেকে কার্যকর হবে নতুন দাম। শনিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ বিষয়ক স্থায়ী কমিটির বৈঠকে দাম বাড়ানোর এ সিদ্ধান্ত নেয়া হয়। নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম হবে ৮৪ হাজার ৫৭৮ টাকা।

এর আগে এক ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ৮৪ হাজার ৩৩১ টাকা উঠেছিল। ২১ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে ১ হাজার ২২৫ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম হয়েছে প্রায় ৮০ হাজার ৭১৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে হয়েছে প্রায় ৬৯ হাজার ১৬৮ টাকা।

সনাতন প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে হয়েছে প্রায় ৫৭ হাজার ৩৮৭ টাকা। তবে, রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রূপার দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com