সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী

পাপুয়া নিউ গিনিতে ভয়াবহ ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি

  • আপডেট সময় রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২, ১০.৫৫ এএম
  • ২০৪ বার পড়া হয়েছে

ভয়াবহ ভূমিকম্প হল দক্ষিণ-পশ্চিম প্রশান্তমহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউ গিনিতে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.৬।

ইউরোপিয়ান মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৮০ কিলোমিটার গভীরে কাইনানতু শহরে। সবচেয়ে বেশি কম্পন অনুভূত হয়েছে গোরোকা, লায়ে এবং মাদাং শহরে। কম্পনের উৎসস্থলের খুব কাছাকাছি থাকায় এই শহরগুলিতে ক্ষতির পরিমাণ সবচেয়ে বশে হয়েছে বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে।

কম্পনের অভিঘাত এতটাই বেশি ছিল যে, সুনামির সতর্কতা জারি করা হয়েছে। সকলকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। মাদাং শহরের এক বাসিন্দা বিভি আপোকোরে বলেন, “প্রবল একটা ঝাঁকুনি অনুভব করলাম। তার পর ঘরবাড়ি সব খেলনার মতো দুলছিল।রাস্তাঘাট, বাড়িতে ফাটল ধরেছে। বহু বাড়ি ভেঙে পড়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা, তা জানা যায়নি। হতাহতের খবরও স্পষ্ট নয় বলে প্রশাসন সূত্রে খবর। পাপুয়া নিউ গিনি প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-এর মধ্যে পড়ে। ফলে মাঝেমধ্যেই কেঁপে ওঠে এই দ্বীপরাষ্ট্র।

দিন কয়েক আগেই ভয়ানক ভূমিকম্প হয় চিনের সিচুয়ান প্রদেশে। সেই ঘটনায় ৮৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কয়েক হাজার। সেই ঘটনার ভয়ানক ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। চিনের পর এ বার জোরালো ভূমিকম্প হল দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় এই দ্বীপরাষ্ট্রে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com