মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী

ভারত চাল রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে

  • আপডেট সময় শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২, ৭.১৭ পিএম
  • ১৭২ বার পড়া হয়েছে

ভারত চাল রপ্তানিতে বিশ শতাংশ শুল্ক আরোপ করেছে । বৃহস্পতিবার দেশটির অর্থ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বলা হয় ভারতীয় স্থানীয় বাজারে দাম স্বাভাবিক রাখতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে, যা কার্যকর হয় আজ শুক্রবার থেকে। এতে চাল আমদানি খরচ বাড়বে যার নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা দেশের বাজারে। এমন পরিস্থিতে চাল আমদানিতে শুল্কমুক্ত সুবিধার পরামর্শ বিশ্লেষকদের।
দেশে চাল আমদানির বেশিরভাগই হয় ভারত থেকে। আমদানিতে আগে সব ধরনের কর মিলিয়ে মোট সাড়ে ৬২ শতাংশ শুল্ক দিতে হতো। কিন্তু বাজার স্বাভাবিক রাখতে দুই দফায় শুল্ক কমিয়ে ১৫ শতাংশ করা হয়। এতে চালের চালের দামও কিছুটা কমে।

কিন্তু সম্প্রতি চাল রপ্তানিতে শুল্ক আরোপের ঘোষণা দেয় ভারত সরকার। পশ্চিমবঙ্গ, বিহার ও উত্তর প্রদেশে উৎপাদন কম হওয়ায় এ সিদ্ধান্ত নেয় তারা।

চাল ব্যবসায়িরা বলছেন, শুল্ক আরোপের কারণে নেতিবাচক প্রভাব পরতে পারে আমদানিতে।

বাজারে সুফল পেতে চাল আমদানি শুল্কমুক্ত রাখার কথা বলছেন বিশ্লেষকরা। একই সঙ্গে বাজার তদারকির তাগিদও দেন তারা।

খাদ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, বর্তমানে সরকারি গুদামে চালের মজুদ রয়েছে ১৭ লাখ ৪৪ হাজার টন। যা এ যাবৎকালের সবোর্চ্চ বলে দাবি মন্ত্রণালয়ের।

বিশ্বে মোট চাল রপ্তানির ৪০ শতাংশের বেশি যোগান দেয় ভারত। তাদের সঙ্গে প্রতিযোগিতায় আছে থাইল্যান্ড, ভিয়েতনাম, পাকিস্তান ও মিয়ানমার।

এবারের মৌসুমে ভারতের পশ্চিমবঙ্গ, বিহার ও উত্তর প্রদেশে বৃষ্টিপাত কম হওয়ায় ধানের উৎপাদনের শঙ্কা তৈরি হয়েছে। দেশটি ইতোমধ্যে গম রপ্তানি নিষিদ্ধ করেছে, চিনি রপ্তানি সীমিত করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com