সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

সিনেমার গানে অংকন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২, ১.৪৭ এএম
  • ৩৯৭ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ এই সময়ের লোক গানের শিল্পীদের মধ্যে পরিচিত নাম অনন্যা ইয়াসমিন অংকন। ২০১৫ সালে চ্যানেল আইয়ের বাউলগানের রিয়ালিটি শো ‘বাংলার গান’-এ দ্বিতীয় রানার আপ হওয়ায় মাধ্যমে সংগীতাঙ্গনে পা রাখেন তিনি।এরপর গত কয়েক বছরে বেশ কয়েকটি মৌলিক গান প্রকাশ করেছেন অংকন। পুরনো কিংবা জনপ্রিয় কিছু লোক গান গেয়েও সাফল্য পেয়েছেন চাপাইনবাবগঞ্জের এই মেয়ে। এবার আত্মহত্যার বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জীবন পাখি’র টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন অংকন। ‘যে পাখি মুক্ত আকাশ পায়’ শিরোনামের গানটির কথা ও সুর করছেন সিনেমাটির পরিচালক আসাদ সরকার। সংগীতায়োজন করেছেন আকাশ মাহমুদ।গানটি প্রসঙ্গে অংকন বলেন, ‘সিনেমাটির প্রেক্ষাপট যেমন খুব ব্যতিক্রম তেমনি এই গানটির কথা, সুর এবং সংগীতও হয়েছে খুব প্রাসঙ্গিক। নিজের শতভাগ দিয়ে গানটি গাওয়ার চেষ্টা করেছি। আমার বিশ্বাস প্রকাশ হলে সবার ভালো লাগবে।’ জানা গেছে, চলতি মাসেই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। তার আগে ১০ সেপ্টেম্বর থেকে বিকল্প পদ্ধতিতে দেশের ৬৪টি জেলার শিল্পকলা একাডেমি মিলনায়তনে সিনেমাটি প্রদর্শন করা হবে। বেশির ভাগ জেলাতেই শিক্ষার্থীরা বিনামূল্যে সিনেমাটি উপভোগ করতে পারবেন। সারা দেশের ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা তৈরি করতেই এই কার্যক্রম। ‘জীবন পাখি’র প্রযোজনা প্রতিষ্ঠান গুণবতী ফিল্ম ও শিল্পকলা একাডেমি। এতে অভিনয় করেছেন মোহনা মিম, গায়ক মুহিন খান, গায়িকা ফাতেমা তুজ্ জোহরা, মীরাক্কেলের আবু হেনা রনি, আজাদ আবুল কালাম ও সুজন হাবিব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com