মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

জুলাইয়ে বাণিজ্য ঘাটতি ২০০ কোটি ডলার

  • আপডেট সময় সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২, ৮.৫৬ পিএম
  • ২১৭ বার পড়া হয়েছে

নানা পদক্ষেপের কারণে আমদানি কমার পরও বিপুল বাণিজ্য ঘাটতি হয়েছে চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইতে। এ সময় বাণিজ্য ঘাটতি হয়েছে প্রায় ২০০ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের সবশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ১৯৮ কোটি ১০ লাখ ডলার। টাকার অঙ্কে যার পরিমাণ দাঁড়ায় ১৮ হাজার ৮১৯ কোটি টাকা।
এ পরিমাণ গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৬২ কোটি ৮০ লাখ ডলার বেশি। গত অর্থবছরের একই সময়ে এ ঘাটতি ছিল ১৩৫ কোটি ৩০ লাখ ডলার।

পণ্য আর সেবার আমদানি ব্যয়ের বিপরীতে রপ্তানি আয় ও রেমিট্যান্স পর্যাপ্ত পরিমাণে না বাড়ায় বাণিজ্য ঘাটতি বাড়ছে বলে জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। তবে চলতি অর্থবছরের শুরুর দিক থেকেই কমতে শুরু করেছে আমদানির মূল্য পরিশোধ। এই প্রবণতা বজায় থাকলে অচিরেই বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল অবস্থানে ফিরবে বলে আশাপ্রকাশ করেন তারা।

কেন্দ্রীয় ব্যাংকের মাসিক ব্যালান্স অব পেমেন্ট প্রতিবেদন অনুসারে, ২০২২-২৩ অর্থবছরের জুলাইয়ে আমদানি হয়েছে ৫৮৬ কোটি ডলারের পণ্য, যা আগের অর্থবছরের একই মাসে ছিল ৪৭৫ কোটি ডলার।

তবে বৈদেশিক মুদ্রা রিজার্ভ সংরক্ষণ ও ক্রমবর্ধমান ডলারের বিনিময় দর মোকাবিলায়, আমদানি সীমিত করার উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। এতে জুলাই থেকেই আমদানি চালান কমে আসা শুরু হয়। ফলে আগস্টে আগের মাসের চেয়ে ২০ শতাংশ কমে যায় আমদানির ঋণপত্র (এলসি) নিষ্পত্তি।

প্রতিবেদনে আরও জানানো হয়, এ অর্থবছরের জুলাইয়ে দেশে বৈদেশিক বিনিয়োগ বেড়েছে ৩০ শতাংশ। এ সময়ে বিদেশি উদ্যোক্তাদের বিনিয়োগ এসেছে ৩৯ কোটি ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৩০ কোটি ডলার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com