মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

সাসটেইনেবল ব্যাংকিংয়ে অসাধারণ কার্যক্রমের জন্য ব্র্যাক ব্যাংক-এর স্বীকৃতি অর্জন  

  • আপডেট সময় শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২, ২.১২ পিএম
  • ২৩৭ বার পড়া হয়েছে

১ সেপ্টেম্বর ২০২২: ২০২১ সালে সাসটেইনেবল ব্যাংকিংয়ে অসাধারণ কার্যক্রম গ্রহণের জন্য ব্র্যাক ব্যাংককে স্বীকৃতি প্রদান করেছে বাংলাদেশ ইন্সটিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) এবং জার্মান ডেভেলপমেন্ট এজেন্সি (জিআইজেড)।

বিআইবিএম ও জিআইজেড সাসটেইনেবল ব্যাংকিং, পরিবেশ রক্ষা, সামাজিক রূপান্তর, জলবায়ু পরিবর্তন ও সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলের ক্ষেত্রে অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে বাংলাদেশের সেরা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহকে স্বীকৃতি দিয়েছে।

২৮ আগস্ট ২০২২ ঢাকায় বিআইবিএম আয়োজিত নবম বার্ষিক ব্যাংকিং সম্মেলনে ব্র্যাক ব্যাংক-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ অপারেটিং অফিসার মোঃ সাব্বির হোসেন পুরস্কার গ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিআইবিএম-এর ডিরেক্টর জেনারেল ড. মোঃ আখতারুজ্জামান, বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক খন্দকার মোরশেদ মিল্লাত, জার্মান ডেভেলপমেন্ট কর্পোরেশন-এর হেড ফ্লোরিয়ান হোলেন, প্রখ্যাত জলবায়ু বিশেষজ্ঞ এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট-এর (আইসিসিএডি) ডিরেক্টর অধ্যাপক ড. সালিমুল হক।

এই সম্মাননা সম্পর্কে ব্র্যাক ব্যাংক-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ অপারেটিং অফিসার মোঃ সাব্বির হোসেন বলেন, “বিআইবিএম এবং জিআইজেড-এর স্বীকৃতি অর্জন করতে পেরে আমরা সম্মানিত। এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি আমাদের সাসটেইনেবিলিটি উদ্যোগকে আরও প্রসারিত করতে অনুপ্রেরণা জোগাবে। আমাদের ব্যবসায়িক মডেল সুশাসন, স্বচ্ছতা, নৈতিকতা ও পরিপালনকে কেন্দ্র করে তৈরি হয়েছে, যা সবুজ প্রকল্পে অর্থায়ন, কুটির, ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) ও কৃষি খাতে টেকসই অর্থায়ন এবং সামাজিকভাবে দায়বদ্ধতা কার্যক্রমে শ্রেষ্ঠত্ব অর্জনের ক্ষেত্রে শক্তিশালী ভিত্তি স্থাপন করেছে।”

তিনি আরও বলেন, “একটি দায়িত্বশীল কর্পোরেট প্রতিষ্ঠান হিসেবে, ভবিষ্যতের আর্থিক ও জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাসটেইনেবিলিটি এবং অর্থনৈতিক অগ্রগতির মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখতে কাজ করছে ব্র্যাক ব্যাংক। আমরা এমন সব সিএসআর উদ্যোগ গ্রহণ করি, যা সমাজ ও মানুষের জন্য দীর্ঘমেয়াদী সুফল নিয়ে আসে।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com