মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

তালতলীতে রোপনকৃত কৃষি জমিতে ফের চাষ দেয়ার অভিযোগ।

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২, ৩.২২ পিএম
  • ১৭৫ বার পড়া হয়েছে

সিনিয়র স্টাফ রিপোর্টারঃ বরগুনার তালতলীতে রোপনকৃত কৃষি জমিতে ফের চাষ দেয়ার অভিযোগ উঠেছে উপজেলার বড়বগী ইউনিয়নের নুরু ইসলামের ছেলে মতির বিরুদ্ধে। এতে প্রায় ১৫ শতাংশ জমির বীজ নষ্ট করা হয়। আর্থিকভাবে ক্ষতিগ্রস্তের পাশাপাশি জমির বিজ নষ্ঠ করায় বিক্ষুব্ধ এলাকাবাসী।

সরেজমিন গিয়ে জানা গেছে, কৃষি জমি টাকার বিনিময়ে চাষাবাদ এর সুযোগ দেন নুরু ছেলে মতি কে। বরিশালের আঞ্চলিক ভাষায় যেটাকে পাট্টা রাখা বলে। দীর্ঘদিন পাট্টা হিসেবে জমি চাষাবাদ করার পরে ওিই জমির অংশীদারদের থেকে জমি ক্রয় করে মতি। জমির অংশীদার জলিল শরীফ ওই জমি নিজ ইচ্ছামত অথবা চৌহদ্দি মতে মেপে দিতে চাইলেও সেভাবে জমি নিতে নারাজ মতি।

এ বিষয়ে জলিল শরীফ বলেন, আজ থেকে বেশ কয়েক বছর পূর্বে আমার ভাই জব্বার শরীফ মতির কাছে জমি বিক্রি করেন। কিন্তু তাকে জমি বুঝিয়ে দেওয়া হয়নি। এ জমিতে অনেক অংশীদার রয়েছে তাই সে যেভাবে চৌহাদি দিয়ে জমি ক্রয় করেছে সেভাবেই সে দখল করবে কিন্তু তা না করে তিনি মনগড়াভাবে জমিনে দখল করে নিয়েছে। এমন কি আমার চাষাবাদ ও রোপনকৃত জমিতে ফের চাষ দিয়ে জমির বিজ নষ্ঠ করা হয়েছে। তারা আমাকে বিভিন্ন হুমকি ধামকি দিয়ে চইছে এমনকি তালতলী থানার এসআই আমিনুল ইসলাম এর সাথে জরিত আছেন বলে জানায়।

এ বিষয়ে মোঃ মতিকে মুঠোফোনে একাধিক বার কল করে কিংবা বার্তা পাঠাইয়া তার যোগাযোগ মেলেনি।

এ বিষয়ে তালতলী থানার অফিসার ইন চার্জ কাজী শাখাওয়াত হোসেন বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত আমার কাছে কোন অভিযোগ আসেনি। যারা জমির রোপনকৃত বিজ নষ্ঠ করেছে অবশ্যই খুব অন্যায় করেছে। লেখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com