মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ব্র্যাক ব্যাংক কল সেন্টার টোল ফ্রি নম্বর চালু করেছে

  • আপডেট সময় সোমবার, ২৯ আগস্ট, ২০২২, ১২.৩১ এএম
  • ২৩৮ বার পড়া হয়েছে

২৮ আগস্ট ২০২২: ব্র্যাক ব্যাংক বাংলাদেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে প্রথম ব্যাংক হিসেবে কল সেন্টারে টোল ফ্রি নম্বর চালু করেছে।

চার্জ-ফ্রি নম্বরটি গ্রাহকদের আনন্দময় অভিজ্ঞতা দেবে, কারণ কল সেন্টার থেকে প্রয়োজনীয় ব্যাংকিং সেবা পেতে তাদের ফোন বিল নিয়ে আর চিন্তা করতে হবে না। এই টোল ফ্রি নম্বরটি চালু করার উদ্যোগটি গ্রাহকদের উন্নততর ব্যাংকিং সেবা প্রদানে ব্র্যাক ব্যাংক-এর দৃঢ় প্রতিশ্রুতির সাক্ষ্য বহন করে।

গ্রাহকরা এখন থেকে কোনো চার্জ ছাড়াই যে কোনো মোবাইল নম্বর থেকে এই টোল ফ্রি নম্বর: ০৮ ০০০০ ১৬২২১ এ ফোন করতে পারবেন। এই টোল ফ্রি নম্বরটি ব্যাংকের কল সেন্টার বিদ্যমান চারটি নম্বরের অতিরিক্ত।

আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ এজেন্ট সমৃদ্ধ ব্র্যাক ব্যাংক-এর ২৪-ঘন্টা কল সেন্টার দ্রুততর সেবা প্রদানের মাধ্যমে ব্যাংকের ১৩ লাখ গ্রাহককে উৎকর্ষ ব্যাংকিং সেবা প্রদান করে আসছে। প্রযুক্তিগতভাবে ইন্ডাস্ট্রির সবচেয়ে উন্নত কল সেন্টারটি প্রতি মাসে ২.৫০ লাখের বেশি কল ব্যবস্থাপনা করে, যা এটিকে গ্রাহকদের অত্যন্ত আস্থার একটি অল্টারনেট ডেলিভারি চ্যানেলে পরিণত করেছে।

এ গ্রাহকবান্ধব উদ্যোগ সম্পর্কে ব্র্যাক ব্যাংক-এর হেড অব অল্টারনেট ব্যাংকিং চ্যানেলস নাজমুর রহিম বলেন, “আমরা ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স (আইভিআর) ছাড়াও অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে আমাদের কল সেন্টারকে আপগ্রেড করার জন্য উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগ করেছি। গ্রাহকরা কল সেন্টারে অনেক ধরনের সেবা পাচ্ছেন, যার জন্য তাদেরকে শাখায় যাওয়ার প্রয়োজন হয় না। কল সেন্টারে সেবা গ্রহণের মাধ্যমে গ্রাহকরা পান বিশেষ সুবিধা, ব্যাংকিংয়ের স্বাধীনতা ও নিয়ন্ত্রণ।”

তিনি আরও বলেন, “এই টোল ফ্রি নম্বরটি আমাদের কল সেন্টারের সক্ষমতার সর্বশেষ সংযোজন, যা গ্রাহকদের জন্য আরও স্বাচ্ছন্দ্য নিয়ে আসবে। একটি গ্রাহককেন্দ্রিক ব্যাংক হিসাবে আমরা সবসময় গ্রাহকদের জন্য অধিক সুবিধার সেবা চালু করার চেষ্টা করি। ব্র্যাক ব্যাংক অল্টারনেট ডেলিভারি চ্যানেলের ওপর অধিক গুরুত্ব দেয়, তাই আমরা গ্রাহক সেবায় উৎকর্ষতা নিশ্চিত করতে আরও প্রযুক্তিনির্ভর সেবা চালু করায় আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com