সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

‘দৌড়’ নিয়ে প্রস্তুত হচ্ছেন মুরাদ পারভেজ।

  • আপডেট সময় সোমবার, ২৯ আগস্ট, ২০২২, ১২.১৮ এএম
  • ৩২৩ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ ‘দৌড় সিনেমাটি শুরু করার পরিকল্পনা আছে নভেম্বরে, ডিসেম্বরেই এর শুটিং শেষ করব। শ্রীমঙ্গল থেকে শুরু হবে সিনেমার দৃশ্যধারণ। ঢাকাতেই হবে বেশির ভাগ শুটিং। আর সিনেমাটি সম্পূর্ণ থ্রিলার ঘরানার।’এর আগেও ‘দৌড়’ সিনেমা করার ঘোষণা দিয়েছিলেন নির্মাতা মুরাদ পারভেজ। কথা ছিল প্রসেনজিৎ অভিনয় করবেন, এরপর জানা যায় শাকিব খান করবেন। কিন্তু কোনো কিছুই আর হয়নি।গত রোববার রাতে মুরাদ পারভেজ তার প্রডাকশন হাউস ফিল্ম হকারের ফেসবুক পেজে দৌড় সিনেমা শুরুর কথা জানিয়েছেন। সোমবার দুপুরে নির্মাতার সঙ্গে কথা হয় গণমাধ্যমকে তিনি জানান, দৌড় তার পরিচালিত তৃতীয় সিনেমা হতে যাচ্ছে। প্রযোজক ও অভিনয়শিল্পীদের নাম তিনি এখনই জানাতে চাচ্ছেন না। সিনেমার প্রস্তুতি নিয়ে মুরাদ পারভেজ বলেন, ‘আমি তো এটা অনেক আগেই করতে চেয়েছিলাম, নানা কারণে হয়নি। এখন আমার স্কেচ নামের একটি সিনেমা করার কথা ছিল। কিন্তু সেটা না করে দৌড় করছি। কারণ প্রযোজক এখন দৌড়টা করতে চাচ্ছেন।‘দৌড় সিনেমাটি শুরু করার পরিকল্পনা আছে নভেম্বরে, ডিসেম্বরেই এর শুটিং শেষ করব। শ্রীমঙ্গল থেকে শুরু হবে সিনেমার দৃশ্যধারণ। ঢাকাতেই হবে বেশির ভাগ শুটিং। আর সিনেমাটি সম্পূর্ণ থ্রিলার ঘরানার।’ফিল্ম হকারের পেজ থেকে জানানো হয়, ‘ফিল্ম হকার টিম প্রস্তুত। চিত্রনাট্য তৈরি হলো লম্বা সময়ে। কয়েক দফা কারেকশন হলো। প্রযোজকদ্বয় চিত্রনাট্য পড়ে খুশি। ঠিক তখন এলো কোরবানির ঈদ। আর সিনেমা হলে এলো নতুন দিনের সিনেমা হাওয়া ও পরাণ। হাওয়ার উত্তাল হাওয়ায় উড়ে যাই প্রায় আর পরাণ দেখে দেহে প্রাণ এলো। ‘আর রাতারাতি প্রযোজকদ্বয় বদলে ফেললেন তাদের আগের পরিকল্পনা। স্কেচ পরে হবে, আগে হবে দৌড়। ব্যস আমিও রাজি হয়ে যাই। জীবনের সেই প্রথম দৌড় এই মাঝ বয়সে উপভোগ্য হবে বোধ করি। তাই দৌড় নামটা নিয়েই শুরু হলো আজ থেকে নতুন চিত্রনাট্যের কাজ। স্কেচ আপাতত রেস্টে থাক। দৌড় দিয়ে ফিরেই ছবি আঁকা যাবে।’ মুরাদ পারভেজ পরিচালিত প্রথম চলচ্চিত্র চন্দ্রগ্রহণ। এ সিনেমার জন্য শ্রেষ্ঠ পরচালক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। তার পরিচালিত দ্বিতীয় সিনেমা বৃহন্নলা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com